Tuesday, June 9, 2026

জাগোবাংলার ‘উৎসব’ সংখ্যার প্রকাশ, মুখ্যমন্ত্রীর কথায় সুরে ‘অঞ্জলি’র গান শোনালেন শিল্পীরা

Date:

Share post:

মহালয়ার দুপুরে কলকাতা নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’র (Jago Bangla) উৎসব সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রত্যেক বছরের মত এ বছরেও তৃণমূল কংগ্রেস পরিবারের সদস্য, রাজ্যের বিধায়ক মন্ত্রী এবং অগণিত সাধারণ দর্শকের উপস্থিতিতে দলীয় মুখপত্রের পুজোসংখ্যার উদ্বোধন করলেন তৃণমূল সুপ্রিমো। এবছরের অন্যতম আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রীর কথায় সুরে বাংলা গানের অ্যালবাম ‘অঞ্জলি’র প্রকাশ। বাংলার বিখ্যাত শিল্পীদের পাশাপাশি নতুন প্রজন্মের গায়ক গায়িকাদের কণ্ঠে পরিবেশিত গানগুলি যেন অনুষ্ঠানকে এক অন্য মাত্রায় পৌছে দিলো।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানাবার পাশাপাশি ইন্দ্রনীল সেনের অনুরোধে অঞ্জলি (Anjali) অ্যালবাম থেকে নিজে দু-কলি গান গেয়েও শোনান। এই গানটি রেকর্ড করেছেন শ্রীরাধা বন্দোপাধ্যায়, তিনি মঞ্চে তা উপস্থাপিত করেন। এই অ্যালবামের জন্য গান গেয়েছেন সংগীত শিল্পী নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)। তিনি সেই সংগীত পরিবেশনের পর মুখ্যমন্ত্রীর অনুরোধে রবীন্দ্র সংগীত গেয়েও শোনান। এদিন দেবজ্যোতি , ঐতিহ্যের পাশাপাশি বিশিষ্ট শিল্পী ও রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় সুরে ‘অঞ্জলি’ অ্যালবামের গান পরিবেশন করেন। অনুষ্ঠানের শেষে ‘ উৎসব’ সংখ্যার লেখক লেখিকা- সহ সাংবাদিকদের হাতে বইটি তুলে দেওয়া হয়।

 

Related articles

আজ কোলাঘাটে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক, থাকবেন তিন জেলার আধিকারিকরা 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে প্রায় প্রতি সপ্তাহেই একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠক করছেন শুভেন্দু অধিকারী (CM...

আজ থেকে আগামী পাঁচ দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস!

মঙ্গলের সকাল থেকে হালকা মেঘলা আকাশ। রোদের তেজ খুব একটা না হলেও গুমোট গরম রয়েছে। আলিপুর হাওয়া অফিস...

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...