Tuesday, June 23, 2026

অজি সফরে এক ক্রিকেটারের ২৭ টি ব্যাগ, ওজন ২৫০ কেজি, খরচ বহন বিসিসিআই-এর

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফির পর, ভারতীয় ক্রিকেট টিমের জন্য একাধিক কড়া নিয়ম এনেছে বিসিসিআই। যার মধ্যে অন্যতম হল একজন ক্রিকেটার ১৫০ কেজি জিনিস নিয়ে যেতে পারবেন তাঁর সঙ্গে। তার বেশি ওজন হলে, বাড়তি ওজনের জন্য টাকা দিতে হবে সংশ্লিষ্ট ক্রিকেটারকে।

জানা যাচ্ছে, গত বছর অস্ট্রেলিয়া সফরে একজন ক্রিকেটার নাকি ২৭টি ব্যাগ নিয়ে গিয়েছিলেন। তিনি শুধু নিজের ব্যাগ নয়, পরিবার এবং ব্যক্তিগত সহকারীর ব্যাগও নিজের নামে নিয়ে গিয়েছিলেন। আর তারমধ্যে ছিল ১৭টি ব্যাট। সব মিলিয়ে ওজন হয়েছিল ২৫০ কেজির বেশি। আর সূত্রের খবর, যার পুরো খরচ দিতে হয়েছে বোর্ডকে। শুধু তাই নয়, ওই ক্রিকেটার ও তাঁর পরিবারের যাতায়াতের পুরো খরচ দিতে হয়েছে বোর্ডকে। এমনকী অস্ট্রেলিয়ার এক শহর থেকে অন্য শহরে যাতায়াতের খরচও বাদ যায়নি। তবে সেই ক্রিকেটারের নাম প্রকাশ্যে আনা হয়নি।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-৩ ব্যবধানে হারের পর থেকেই ভারতীয় দলে ১০টি নিয়ম চালু করার কথা শোনা গিয়েছিল। বোর্ড যদিও সরকারি ভাবে সেই কথা জানায়নি। জানা যাচ্ছে, আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই শুরু হবে এই নিয়মবিধি।

আরও পড়ুন- ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মে বিপাকে গম্ভীর

Related articles

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...