Saturday, May 23, 2026

ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন নিয়মে বিপাকে গম্ভীর

Date:

Share post:

বর্ডার-গাভাস্কর ট্রফিতে হারের পর টিম ইন্ডিয়ার জন্য একাধিক কড়া নিয়ম আনে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেই নিয়ম গুলো আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে হতে চলেছে শুরু। আর এবার সূত্রের খবর সেই নিয়মে পড়তে চলেছেন টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীরও। জানা যাচ্ছে, বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী ব্যক্তিগত সহকারী আর টিম হোটেলে রাখতে পারবেন না ভারতীয় হেড কোচ।

অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন গম্ভীরের ব্যক্তিগত সহকারী । তিনি নির্বাচক অজিত আগারকারের গাড়ি করে যাতায়াত করতেন বলেও জানা গিয়েছে। কিন্তু নতুন নিয়মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গম্ভীরের ব্যক্তিগত সহকারী তাঁর সঙ্গে যেতে পারবেন না। তবে যদি আলাদা ভাবে গম্ভীরের ব্যক্তিগত সহকারী দুবাই যান, তাহলেও গম্ভীরেরা যে হোটেলে থাকবেন, সেখানে থাকতে পারবেন না। দলের সঙ্গে যাতায়াতও করতে পারবেন না।

শোনা যাচ্ছে, অ্যাডিলেডে গম্ভীরের ব্যক্তিগত সহকারীকে নাকি হসপিটালিটি বক্সে জায়গা করে দেওয়া হয়েছিল। যা বোর্ডের এক কর্তা তা জানতে পেরে যথেষ্ট বিরক্ত হন। বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, সাপোর্ট স্টাফরা তাঁদের ব্যক্তিগত কোনও কর্মীকে আর সঙ্গে নিয়ে যেতে পারবেন না। টিম হোটেলে রাখতে পারবেন না। যার অর্থ কোচ গম্ভীরের ব্যক্তিগত সহকারী আর দলের সঙ্গে থাকতে পারবেন না।

শুধু তাই নয় বোর্ডের নতুন নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন্স ট্রফিতে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারবেন না ভারতীয় ক্রিকেটাররা। তবে সূত্রের খবর, ভারতীয় ক্রিকেট বোর্ডের ফতোয়া থাকলেও এক সিনিয়র ক্রিকেটার আবেদন করেছিলেন যাতে পরিবারকে সঙ্গে নিয়ে যেতে পারেন, যা নাকচ করে দিয়েছে বোর্ড।

আরও পড়ুন- ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের পরই পিটারসনকে বিশেষ উপহার কোহলির

Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...