Friday, June 26, 2026

উৎসবের মহানগরীতে ব্যাপক পুলিশি ব্যবস্থা, পুজো গাইড প্রকাশ করে জানালেন CP ভার্মা

Date:

Share post:

দুর্গোৎসবের সময় কলকাতায় লাখো লাখো জন সমাগম হয়। অত্যন্ত দক্ষ হাতে সেই ভিড় সামলায় কলকাতা পুলিশ। এবারও মহানগরবাসীকে নিশ্চিন্তে উৎসব কাটানোর আশ্বাস দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Varma)। শুক্রবার, পুজো গাইড (Pujo Guide) প্রকাশ করেন তিনি। একই সঙ্গে জানান, কোনও সমস্যা হলে কলকাতা পুলিশের (Kolkata Police) হেল্পলাইন (Help Line) রয়েছে। ওই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য।

নিশ্চিন্তে পুজো কাটান। নিরাপদে মণ্ডপে ঘুরুন। আপনাদের জন্য সদা সতর্ক রয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। সবাই যাতে সুষ্ঠুভাবে ঠাকুর দেখতে পারেন, তার জন্য সব ব্যবস্থাই রেখেছে লালবাজার। এই ভাবেই শহরবাসীকে আশ্বস্ত করেন কলকাতার নগরপাল। এদিন পুজো গাইড প্রকাশের অনুষ্ঠানে মনোজ ভার্মা বলেন, কোনও সমস্যা হলে রয়েছে কলকাতা পুলিশের হেল্পলাইন। ওই নম্বরে ফোন করলেই মিলবে সাহায্য। পুজোয় ট্রাফিক-সহ সব ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশের তরফ থেকে ঠিক কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে এদিন তাও বিস্তারিত ভাবে জানান কলকাতার পুলিশ কমিশনার।

এবার মহানগরে পুলিশের স্বীকৃত পুজোর সংখ্যা ১৯০৫টি। একনজরে কী কী ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুলিশ-
• পুজোয় যান নিয়ন্ত্রণে থাকছেন ১৮ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার
• ১০৪ জন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার
• ৫৫০ জন ট্রাফিক সার্জেন্ট ও সাব ইন্সপেক্টর
• ৩৬০০ জন কনস্টেবল ও ৫৪০০ জন অস্থায়ী হোমগার্ড রাস্তায় মোতায়েন থাকবেন
• মহিলা ও শিশুদের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে

একই সঙ্গে পুজোয় শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে রাজ্যবাসীকে সহযোগিতা করারও আহ্বান জানান কলকাতার নগরপাল।


আর জি কর-কাণ্ড নিয়ে গত ২ মাস ধরে বারবার প্রতিবাদে, আন্দোলনে মুখর হয়েছে কলকাতার রাজপথ। পুজোর মধ্যে ফের প্রতিবাদ-আন্দোলন হয়, কী করবে পুলিশ? জবাবে সিপি ভার্মা বলেন, সব ব্যবস্থাই করা আছে। আশা করি, পুজোর আনন্দে কেউ কোথাও বাধা সৃষ্টি করতে পারবেন না।







Related articles

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...