Friday, June 12, 2026

নারীবাদ না উগ্র নারীবাদ? প্রচার ঘিরে প্রশ্নে সরব টেকসিটি

Date:

Share post:

গোটা দেশের নারী নিরাপত্তা নিয়ে বিভিন্ন মহল থেকে প্রতিবাদের স্বর শোনা গিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে তারপরেও নারীর নিরাপত্তা তো দূরের কথা, নারীর প্রতি সম্মান দেখাতেও এগিয়ে আসেনি। তবে তার থেকে অনেকটাই বিপরীত মানসিকতা অবিজেপি রাজ্যগুলিতে দেখা গিয়েছে তার প্রমাণ টেকনগরী বেঙ্গালুরুতে (Bengaluru)। তবে নারীর প্রতি সম্মান দেখাতে গিয়ে এবার বিতর্ক গড়ালো উগ্র নারীবাদ (radical feminism) নিয়ে।

সম্প্রতি বিভিন্ন সমাজ মাধ্যমে নারীর প্রতি সম্মান দেখানো নিয়ে হরেক রকমের পোস্ট (পোস্টের সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) দেখা গিয়েছে। সেই রকমই বেঙ্গালুরুর একটি অটোর (auto) পিছনে লাগানো এক বিজ্ঞাপন সোশ্যাল মিডিয়ায় (social media) ভাইরাল (ভাইরাল পোস্টের সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি)। সেখানে নারীদের সম্মানের কথা বলা হলেও সেই পোস্ট ঘিরেই প্রশ্ন উঠেছে উগ্র নারীবাদ নিয়ে। আবার অনেকে প্রশ্ন তুলেছেন এভাবে প্রচারের মধ্যে দিয়ে নারীর প্রতি সম্মান দেখানো কী আদৌ সম্ভব, তা নিয়ে।

পোস্টে দেখা যাচ্ছে, অটোয় লেখা, “রোগা বা মোটা, কালো বা ফর্সা, কুমারী (virgin) বা নয়, সকলেই সম্মানের যোগ্য।” আর এখানেই এক শ্রেণির মানুষ যেমন অটোচালকের প্রশংসা করেছেন, তেমনই সমালোচনা আরেক শ্রেণির মানুষের। প্রতিবাদীদের যুক্তি, এটা উগ্র নারীবাদের প্রকাশ। তবে ‘কুমারী’ শব্দ ব্যবহার করা নিয়ে নতুন ধরনের বিতর্ক তৈরি হয়েছে। এক্ষেত্রে বিবাহিত বা অবিবাহিত শব্দে ব্যবহার প্রয়োজন ছিল বলে দাবি, একাংশের যুক্তিবাদীদের। আবার ফলাও করে নারীকে সম্মানের কথা বলে নারীবাদকে উগ্র মাত্রা দেওয়া হয়েছে বলে দাবি একাংশের মানুষের।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...