Wednesday, June 24, 2026

ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আকাশছোঁয়া

Date:

Share post:

ভয়ংকর যুদ্ধ বেঁধেছে মধ্যপ্রাচ্যে। প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। ইজরায়েল-ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে অপরিশোধিত তেলের দাম লাফিয়ে বাড়ছে বিশ্ববাজারে। গত ২৪ ঘণ্টায় ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি প্রায় ৪ ডলার বেড়ে হয়েছে ৭৮ ডলার। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লুটিআই ক্রুডের দাম বেড়ে হয়েছে ব্যারেল প্রতি প্রায় ৭৪ ডলার।

পুজোর মুখে ভারতের বাজারেও পেট্রোল-ডিজেলের দাম বাড়ার আশঙ্কাও করা হচ্ছে। ইজরায়েল-ইরান যুদ্ধের জেরে তেল সরবরাহ বিঘ্নিত হতে পারে। ফলে বৃদ্ধি পেতে পারে জ্বালানি তেলের দর। তবে বিশ্ববাজারে তেলের দাম এখনও পর্যন্ত যথেষ্ট রয়েছে। তবে এই পরিস্থিতিতে আচমকাই মার্কিন যুক্তরাষ্ট্র তেলের মজুত বাড়িয়েছে। এর ফলে মনে করা হচ্ছে অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে। এহেন পরিস্থিতিতে ভারত কী করবে সেতাই দেখার।

যুদ্ধ পরিস্থিতিতে প্রভাব পড়েছে আমেরিকায় জ্বালানি তেলের দামে। টেক কোম্পানি গুলির শেয়ারের দামও পড়ে গিয়েছে। পাশাপাশি ভারতের শেয়ার বাজারেই এই যুদ্ধের প্রভাব দেখা গিয়েছে। ৩০ সেপ্টেম্বর সেনসেক্স ১২৭২ পয়েন্ট পড়ে যায়। এরপর গতকাল ফের ১৮০০ পয়েন্টের কাছাকাছি পড়ে সেনসেক্স। এমনকী আজ, শুক্রবারও ৮০৮ পয়েন্ট কমে বন্ধ হয়েছে সেনসেক্স।









Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...