Wednesday, June 24, 2026

মা মোবাইল দেননি, রাগে মহিলার মাথায় ব্যাট ভাঙলো দশ বছরের ছেলে!

Date:

Share post:

যত দিন যাচ্ছে বাড়ছে মোবাইলের প্রতি আসক্তি (Mobile addiction)। সেটা যে কী মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছে তার জলজ্যান্ত উদাহরণ বৃহস্পতিবার প্রকাশ্যে আসা এক ভাইরাল ভিডিও (Viral video)। মা মোবাইল না দেওয়ায় হাতের কাছে থাকা ব্যাট মায়ের মাথায় ভাঙলো দশ বছরের ছেলে! ভাইরাল ভিডিও ঘিরে কার্যত শোরগোল পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায় (ভিডিওর সত্যতা যাচাই করিনি বিশ্ববাংলা সংবাদ)।

সমাজ মাধ্যমে যে ক্লিপিংস (clippings) ঘোরাফেরা করছে তাতে দেখা গেছে স্কুল পোশাকে বছর দশকের এক শিশু বিছানায় বসে মোবাইল (mobile) ফোন ঘাঁটাঘাঁটি করছিল। তাঁর মা দেখতে পেয়ে হাত থেকে মোবাইল কেড়ে নেন এবং রীতিমতো বকাঝকা করেন। এরপরই সে শিশুটি বই খাতা নিয়ে বসে পড়ে। এই সময় মা ফোনে কথা বলতে বলতে টিভি দেখায় ব্যস্ত হয়ে পড়লে, ছেলেটি আচমকা ঘরের পিছনে রাখা ব্যাট (bat) নিয়ে এসে মায়ের মাথায় আঘাত করে। মুহূর্তেই লুটিয়ে পড়েন ওই মহিলা। এবং সব থেকে অবাক করার মতো ব্যাপার হল এত বড় কাণ্ডের পর সম্পূর্ণ নিলিপ্ত ভাবে শিশুটি অচৈতন্য মায়ের হাত থেকে ফোন নিয়ে তা দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এর কিছুক্ষণ পরে বাড়ির অন্যান্য সদস্যরা এখানে পৌঁছে ওই মহিলাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক। সমাজমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই শিউরে উঠছেন নেটিজেনরা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...