Wednesday, June 3, 2026

গুরুকে সম্মান দেননা বিনেশ, তুতো বোনকে নিয়ে হতাশ ববিতা

Date:

Share post:

বিনেশ ফোগাটকে নিয়ে হতাশ তাঁর খুড়তুতো বোন ববিতা ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সের ফাইনালে উঠেছিলেন বিনেশ। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় অলিম্পিক্স থেকে বাতিল হন বিনেশ। সেই বিনেশের ওপরই হতাশ ববিতা। ববিতার অভিযোগ, তাঁর বাবা মহাবীর ফোগাটের কাছে কুস্তি শিখেছিলেন বিনেশ। কিন্তু গুরুকে সম্মান করেন না অলিম্পিক্সে যাওয়া বিনেশ।

এই নিয়ে এক সাক্ষাতকারে ববিতা বলেন, “ মনু ভাকেরকে আপনারা দেখেছেন পদক নিয়ে বাড়ি ফিরতে। পাশে তাঁর কোচ ছিলেন। অমন শেহরাওয়াতও বাড়ি ফিরেছিলেন কোচকে নিয়ে। কিন্তু বিনেশ ফিরল দীপেন্দ্র হুডাকে নিয়ে। দ্রোণাচার্য দেওয়া উচিত দীপেন্দ্রকে। আমার মনে হয় যদি বাবা বিনেশের পাশে থাকত তাহলে এত রাজনীতি হত না। “ এরপরই ববিতা আরও বলেন, “ আমি বাবাকে তিন বার কাঁদতে দেখেছি। বোন এবং আমার বিয়ের সময়, কাকা মারা যাওয়ার পর এবং বিনেশ অলিম্পিক্স থেকে বাতিল হয়ে যাওয়ার পর। আমার বাবা কখনও বিনেশকে বুঝতে দেয়নি যে ওর বাবা নেই। কাকা মারা যাওয়ার পর বিনেশ এবং ওর ভাই-বোনেরা কুস্তি ছেড়ে দিয়েছিল। বাবা ওদের বাড়ি যায়। বোঝায় ওদের। আবার খেলায় ফিরিয়ে আনে। ভোর চারটের সময় অনুশীলনে না গেলে বাবা ওদের বাড়ি যেত নিয়ে আসার জন্য। এত পরিশ্রমের পর যখন ধন্যবাদটুকু পায় না, তখন একজন কোচের কষ্ট হওয়া স্বাভাবিক।“

অলিম্পিক্স থেকে বাতিল হয়েই কুস্তি থেকে অবসর নেন বিনেশ। প্যারিস থেকে ফিরে এসে রাজনীতিতে যোগ দিয়েছেন বিনেশ। কংগ্রেসে যোগ দেন তিনি।

আরও পড়ুন- হার্দিকের বোলিং-এ খুশি নন ভারতীয় দলের বোলিং কোচ, কথা দীর্ঘক্ষণ : সূত্র


Related articles

সরকারি কর্মচারীদের অফিস টাইমিং নিয়ে কড়া নির্দেশিকা নবান্নের

সরকারি কর্মচারীদের অফিসে ঢোকা - বেরোনোর সময় নিয়ে কড়া রাজ্য (State Government instruction regarding Office Arrival and Departure)।...

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...