Friday, April 3, 2026

বিনীতের বিরুদ্ধে মামলা, রাজ্যকে নোটিশ ইস্যু করার নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

আরজি কর মেডিক্যাল কলেজের নির্যাতিতার নাম প্রকাশ করেছিলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে ৷ সেই মামলায় নোটিশ ইস্যু করার জন্য রাজ্যকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এদিন মামলাটি দ্রুত শুনানির জন্য আবেদন করেন বর্ষীয়ান আইনজীবী মহেশ জেঠমালানি। তিনি জানান, হাইকোর্টে এই মামলার শুনানি করতে কোনও বাধা নেই বলে মত দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ তার পরেই প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম রাজ্যের কৌঁসুলিকে নোটিশ দেওয়ার নির্দেশ দেন। আগামী সোমবার শুনানির জন্য মামলাটি উঠবে।

প্রসঙ্গত, আরজি করের ঘটনায় কলকাতার পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন মামলাকারী । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই বিনীত গোয়েলকে তাঁর পদ থেকে সরিয়ে দিয়েছেন । যদিও জনস্বার্থ মামলাকারীর আইনজীবীর দাবি, প্রাক্তন পুলিশ কমিশনারকে মুখ্যমন্ত্রী সরিয়ে দিয়ে আসলে পুরস্কৃত করেছেন । তাই তাঁর বিরুদ্ধে আদালত পদক্ষেপ করার নির্দেশ দিক ।

গত সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর হাসপাতালে ধর্ষণ এবং খুনের অভিযোগের মামলার শুনানি ছিল। সেই প্রসঙ্গ তুলে শুক্রবার মামলাকারী অনামিকা পান্ডের আইনজীবী মহেশ জেঠমালানি হাইকোর্টে সওয়াল করে জানান, শীর্ষ আদালত ওই বিষয়ে হস্তক্ষেপ করেনি। ফলে হাইকোর্টের শুনতে বাধা নেই।এর আগে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন থাকায় এই মামলা শুনবেন না বলে জানিয়েছিলেন । কিন্তু শীর্ষ আদালত আরজি কর সংক্রান্ত মামলার আগের শুনানিতে জানিয়েছে, হাইকোর্টের মামলা শোনার ব্যাপারে কোনও স্থগিতাদেশ জারি করা হয়নি।

বিনীতের বিরুদ্ধে করা মামলায় এর আগে আইনজীবী মহেশ জেঠমালানি সওয়াল করে বলেছিলেন, এই মামলা সুপ্রিম কোর্টে পাঠানো হোক। পুলিশের এত উচ্চ পদে থেকে কী ভাবে নির্যাতিতার নাম প্রকাশ্যে বলতে পারেন বিনীত? অন্যদিকে, জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল গতকাল । এদিন সেই মামলার বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবীরা । দ্রুত সেই মামবার শুনানির আর্জি জানানো হয় । কিন্তু দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম।









 

Related articles

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...