Friday, April 3, 2026

সিনিয়রদের সমর্থন নেই, আজই উঠতে পারে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি!

Date:

Share post:

৪২ দিন ধরে কর্মবিরতি বিক্ষোভ প্রদর্শনের পর ফের ১০ দফা দাবি নিয়ে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (WBJDF) মঙ্গলবার থেকে কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু এবারের কর্মসূচিকে সমর্থন জানাচ্ছেন না সিনিয়র ডাক্তারদের একটা বড় অংশ। ট্রেনি চিকিৎসকদের সঙ্গে এই বিষয়টি নিয়ে তাঁরা আলোচনার পর WBJDF প্রায় দশ ঘণ্টা ধরে জিবি মিটিং করে। মনে করা হচ্ছে শুক্রবারেই উঠতে পারে কর্মবিরতি। পাশাপাশি রাজ্যকে (Government of West Bengal) নির্দিষ্ট ডেডলাইন দেওয়া হবে এবং দাবি না মানলে আমরণ অনশনের মতো বড় পদক্ষেপের পথেও যেতে পারেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors) বলেই সূত্রের খবর।

ডাক্তাররা নিজেদের দায়িত্ব পালন করছেন না, যার ফলে সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে। আগেকার মতো আর জনসমর্থন নেই ডাক্তারদের আন্দোলনে। বিষয়টি নজর এড়ায়নি সিনিয়র চিকিৎসকদের। পাশাপাশি পুজোর মরশুমে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি স্বাস্থ্য পরিষেবাকে বেহাল করে দিতে পারে এই আশংকায় সিনিয়রদের পরামর্শ আন্দোলন চলুক, তবে কর্ম বিরতি প্রত্যাহার করাই বাঞ্ছনীয়। সিনিয়র ডাক্তারেরা যে পরামর্শ ও প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে রাতেই নিজেদের মধ্যে আলোচনা করেন জুনিয়র ডাক্তারেরা। আর জি করের জিবি বৈঠকের (GB meeting) পর রাতেই সবগুলি মেডিক্যাল কলেজের প্রতিনিধিদের নিয়ে পৃথক প্যান জিবি বৈঠক শুরু হয়। শুক্রবার WBJDF- এর তরফে প্রতিবাদ মিছিল করার পরই কর্মবিরতি প্রত্যাহার সংক্রান্ত ঘোষণা হবে বলে অসমর্থিত সূত্রের খবর।

 

Related articles

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...