Tuesday, June 23, 2026

ডিজেল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার সময় রেল দুর্ঘটনা, মধ্যপ্রদেশের লাইনচ্যুত দুই বগি! 

Date:

Share post:

খবরের শিরোনামে ফের রেল দুর্ঘটনা (Rail Accident)। এবার ঘটনাস্থল মধ্যপ্রদেশের রতলাম (Ratlam, Madhya Pradesh)। বৃহস্পতিবার দিল্লি-মুম্বই রুটে ডিজেল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার সময় লাইনচ্যুত হয়ে যায় মালগাড়ির দুটি বগি (Goods Train derailed)। অল্পের জন্য রক্ষা! রাজকোট থেকে ডিজেল ট্যাঙ্কার নিয়ে ভোপালের দিকে যাচ্ছিল মালগাড়িটি। কেউ হতাহত হননি বলে জানিয়েছেন রেল আধিকারিকরা।

প্যাসেঞ্জার ট্রেন হোক কিংবা মালগাড়ি, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ভারতীয় রেলে দুর্ঘটনা যে নিত্যদিনের রুটিন সেটা কারণ অজানা নয়। বারবার রেলের সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছে মোদি সরকারকে কিন্তু অবস্থার কোন বদল ঘটেনি। লক্ষ্মীবারেও সেই প্রমাণ মিললো হাতেনাতে। দিল্লি-মুম্বই রুটে ডিজেল ট্যাঙ্কার নিয়ে যাওয়ার সময় রতলামে দুটি বগি লাইনচ্যুত হওয়ার সঙ্গে সঙ্গেই একটি ট্যাঙ্কার থেকে জ্বালানি নির্গত হতে শুরু করে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্যাঙ্কার সরানোর কাজ শুরু করেন রেলের ইঞ্জিনিয়াররা। দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে, সাময়িকভাবে ব্যাহত ওই রুটের রেল চলাচল।

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...