Tuesday, June 23, 2026

উত্তর বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ, উত্তাল সাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের 

Date:

Share post:

শুক্রবার সকাল থেকেই উত্তাল বঙ্গোপসাগর (Bay of bengal)। নিম্নচাপ তৈরি হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাওয়া অফিসের কর্তারা। ফলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা বাড়ছে। যদিও এদিন সকাল থেকে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও ভারী বৃষ্টির খবর নেই। পুজোতেও বিক্ষিপ্ত বৃষ্টি হবে বলেই মনে করছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। তবে সমুদ্র উত্তাল থাকার কারণে আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আবহাওয়া দফতরের (Weather Department ) পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্রবার মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিক্ষিপ্ত বৃষ্টি হবে উপকূল ও উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে। ভারী বৃষ্টি হবে পার্বত্য এলাকা দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। অতি ভারী বৃষ্টির পূর্বাভাস আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়।

 

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...