Monday, April 6, 2026

বন্ধুকে গাছে বেঁধে বান্ধবীকে গণধর্ষণ! নারকীয় ঘটনা পুনেতে

Date:

Share post:

নারী নিগ্রহের গ্রহণ থেকে কোনওভাবে বেরোতে পারছে না বিজেপি বা তাঁদের সঙ্গী রাজ্যগুলি। দিল্লির নির্ভয়ার মতোই আবার গণধর্ষিতা এক তরুণী মহারাষ্ট্রের (Maharashtra) পুনেতে (Pune)। দিল্লির ঘটনার মতোই নির্যাতিতার বন্ধুর সামনেই এই ঘটনা ঘটায় দুষ্কৃতীরা, ওই তরুণকে গাছে বেঁধে রেখে। ঘটনার পরই নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলগুলি।

পুনে শহরের শহরতলি (outskirts) এলাকায় নিজের বন্ধুর সঙ্গে বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ বাড়ি ফিরছিলেন ওই তরুণী। সেই সময়ই তিন দুষ্কৃতী তাঁদের উপর হামলা চালায়। জোর করে তাঁদের গাড়িতে তোলা হয়, ছবি তোলা হয়। তারপর তরুণকে মারধর করে তাঁর বেল্ট (belt) ও শার্ট (shirt) দিয়ে গাছে বেঁধে রাখে দুষ্কৃতীরা। ধর্ষণের পরে ভোর পর্যন্ত উদ্ধার করা যায়নি নির্যাতিতাকে। পরে কোঁধওয়া (Kondhwa) থানায় খবর দেওয়া হলে পুলিশ আহতদের হাসপাতালে ভর্তি করে।

নির্বাচনের আগে নারী নির্যাতনের জঘন্য ঘটনায় নড়েচড়ে বসে মহারাষ্ট্র (Maharashtra) সরকার। পুনে ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করে শুক্রবার এক অভিযুক্তকে গ্রেফতার করে। বাকি দুজনের সন্ধান চালাচ্ছে পুলিশ। ঘটনায় ১০ জনের তদন্তকারী দলও গঠন করা হয়।

তবে বিরোধীরা এই ঘটনায় শাসক এনডিএ (NDA) জোটকে রেয়াত করেনি। নির্বাচনের আগে যে মেয়েদের জন্য লাডলি বেহেন (Ladli Behan) যোজনা এনেছে শিন্ডে সরকার, সেই মেয়েরাই ঠিক কতটা নিরাপত্তাহীন, তা তুলে ধরেছেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) ও এনসিপি (শারদ পাওয়ার গোষ্ঠী)। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রক এই ধরনের ঘটনা কমাতে কোনও উদ্যোগ নিচ্ছে না বলে দাবি করেন এনসিপি নেত্রী সুপ্রিয়া শুলে (Supriya Sule)।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...