Friday, June 26, 2026

মুখ্যমন্ত্রীর বাংলো ছাড়লেন কেজরিওয়াল, সপরিবারে গেলেন কোথায়?

Date:

Share post:

প্রতিশ্রুতি মতো মুখ্যমন্ত্রীর বাংলো শুক্রবারই ছেড়ে দিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আপ (AAP) আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাংলো ছাড়ার সময় আবেগ বিহ্বল হয়ে পড়েন বাংলোর কর্মীরাও। কর্মীদের গলা জড়িয়ে সান্ত্বনা দেন কেজরি ও তাঁর স্ত্রী সুনিতা (Sunita Kejriwal)। অতঃপর গন্তব্য ফিরোজ শাহ রোডে (Firozshah Road)।

মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা (resignation) দেওয়ার সঙ্গে সঙ্গেই বাংলো খালি করে সাধারণ মানুষের বা দলীয় কর্মীদের ঘরে গিয়েই থাকার বার্তা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার স্ত্রী সুনিতা, বাবা-মাকে নিয়ে সেই বাংলো ছাড়লেন তিনি। তাঁদের বিদায়ের পথে হাত জোড় করে উপস্থিত ছিলেন বাংলোর সব ধরনের কর্মীরা। কারো চোখে জল, কেউ জড়িয়ে ধরলেন সুনিতাকে।

এবার আপের রাজ্যসভার (Rajyasabha) সাংসদ অশোক মিত্তলের (Ashok Mittal) বাড়িতে থাকবেন তিনি সপরিবারে। পাঁচ নম্বর ফিরোজ শাহ রোডই এখন থেকে হবে প্রাক্তন দিল্লি মুখ্যমন্ত্রীর ঠিকানা।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...