Saturday, April 4, 2026

কড়া নিরাপত্তার মোড়কে হরিয়ানায় আজ বিধানসভা নির্বাচন 

Date:

Share post:

এক দফা বিধানসভা নির্বাচনে ৯০ টি আসনে ১ হাজার ৩১ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ বিজেপি (BJP) শাসিত হরিয়ানায় (Haryana Assembly Election 2024)। ৩০ হাজারের বেশি পুলিশকর্মী এবং ২২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। এখনও পর্যন্ত বড় কোনও অশান্তির খবর মেলেনি। মোট বুথের সংখ্যা ২০ হাজার ৬২৯। মহিলা ভোটারের সংখ্যা প্রায় ৯৬ লক্ষ। সকাল সাতটা থেকে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবেই চলছে।

গত এক দশক ধরে হরিয়ানা শাসন করছে বিজেপি। এবারে ভোটের লড়াইয়ে রয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার আইএনএলডি (ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল) এবং তাঁর নাতি তথা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌটালার দল জেজেপি। দিল্লির পড়শি হরিয়ানায় মূল লড়াই বিজেপি এবং বিরোধী কংগ্রেসের মধ্যে। অলিম্পিক্স থেকে পদক হারিয়ে ফিরে কংগ্রেসের টিকিট নিয়ে এবারের নির্বাচনে জুলানা কেন্দ্র থেকে লড়াই করছেন আন্তর্জাতিক মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। নজর থাকছে এই খবরের দিকে।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...