Tuesday, April 7, 2026

ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই, দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ

Date:

Share post:

ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই। ২৭ বছর পর ইরানি ট্রফি চ্যাম্পিয়ন হল মুম্বই। অজিঙ্কে রাহানের দল হারাল অবশিষ্ট ভারতকে। প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তুলল মুম্বই। দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ খান। এই জয়ের সুবাদে এই নিয়ে ১৫বার ইরানি ট্রফিতে চ্যাম্পিয়ন হল মুম্বই। মুম্বইকে শুভেচ্ছা জয় শাহ-এর।

ম্যাচে প্রথম ইনিংসে মুম্বই করে ৫৩৭ রান। ২২২ রান করে অপরাজিত থাকেন সরফরাজ খান। তবে শুধু সরফারাজ নন, ব্যাট হাতে দাপট দেখান অজিঙ্কে রাহানে, শ্রেয়স আইয়র এবং তানুষ কোটিয়ান। অল্পের জন্য সেঞ্চুরির সুযোগ হারান অধিনায়ক অজিঙ্ক রাহানে। তিনি করেছিলেন ৯৭ রান। শ্রেয়স আইয়ার করেন ৫৭ রান ও তনুষ কোটিয়ান করেন ৬৪ রান। জবাবে অবশিষ্ট ভারত শেষ হয়ে যায় ৪১৬ রানে। দুরন্ত ইনিংস খেলেন অভিমন্যু ঈশ্বরণ। ১৯১ রান করেন তিনি। ধ্রুব জুড়েল করেন ৯৩ রান।

দ্বিতীয় ইনিংসে ৩২৯ রান করে মুম্বই। দ্বিতীয় ইনিংসে রান পান পৃথ্বী শ। তিনি করেন ৭৬ রান। কিন্তু তার পরই ধস নামে। এক সময় ১২৫ রানের মধ্যে ৬ উইকেট পড়ে যায়। তার পরই প্রতিরোধ গড়ে তোলেন তনুষ কোটিয়ান। তিনি অপরাজিত রইলেন ১১৪ রানে। শেষমেশ প্রথম ইনিংসে এগিয়ে থাকার সৌজন্যে ইরানি ট্রফি ঘরে তোলে মুম্বই।

আরও পড়ুন- ফের হার লাল-হলুদের, জামশেদপুরের কাছে হারল ২-০ গোলে


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...