Saturday, June 13, 2026

সম্পত্তিগত বি.বাদ! আন্দুলে নিজের বাড়িতে হাত পা বাঁধা অবস্থায় বৃদ্ধের মৃ.তদেহ উদ্ধার

Date:

Share post:

নিজের বাড়ির দোতলার ঘর থেকে থেকে উদ্ধার হল এক বৃদ্ধের দেহ (Dead Body)। হাত, পা, মুখ বাঁধা অবস্থায় মৃত বৃদ্ধকে নিজের ঘর থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে এ ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার আন্দুলে (Andul)। স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম কুণাল ভট্টাচার্য। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।সম্পত্তি (Property)সংক্রান্ত বিবাদের কারণে এই খুন ( Murder)বলে প্রাথমিক অনুমান স্থানীয় বাসিন্দাদের।

এদিন মৃতের বোন অন্যান্য দিনের মতোই শনিবার সকালে ওই বাড়িতে গিয়েছিলেন। তিনি প্রথম ঘরে ঢুকে দেখেন হাত-পা, মুখ বাঁধা অবস্থায় তাঁর দাদার দেহ উপুড় অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। এরপর ওই মহিলার চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা ছুটে আসেন। পরে সাঁকরাইল থানায় (Sankrail Police Station)খবর যেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়। পুলিশ সূত্রে খবর, ঘরের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় বৃদ্ধের ( Old Man)দেহ উদ্ধার হয়। অনুমান করা হচ্ছে, বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে।

এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দোতলা বাড়িতে বৃদ্ধ ছাড়াও থাকেন তাঁর ভাইয়ের বউ ও তাঁর ছেলে। অন্যদিকে পুলিশে তরফে একটি খুনের মামলা রুজু হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি হাওড়ার ( Howrah)পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি এদিন বলেন, “পারিবারিক কারণে বৃদ্ধকে খুন করা হয়ে থাকতে পারে। আমরা খুব শীঘ্রই দোষীকে ধরে ফেলব।” ইতিমধ্যে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হলেও এখনও কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। তবে কে বা কারা কী উদ্দেশ্যে এই বৃদ্ধকে খুন করল, সে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন- ডেডলাইন শেষ! ধর্নাস্থল থেকে আমরণ অনশনের ডাক জুনিয়র ডাক্তারদের

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...