Saturday, June 13, 2026

মিনি ডার্বি জয় মোহনবাগানের, মহামেডানকে হারাল ৩-০ গোলে

Date:

Share post:

মিনি ডার্বি জয় মোহনবাগান সুপার জায়ান্টের। এদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে মহামেডান স্পোর্টিং ক্লাবকে হারাল ৩-০ গোলে । ম্যাচের প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় সবুজ-মেরুন। বাগানের হয়ে তিন গোল জেমি ম্যাকলারেন, শুভাশিস বোস এবং গ্রেগ স্টুয়ার্টের। এই জয়ের ফলে অবশেষে তিন পয়েন্ট ঘরে তুলল জোসে মোলিনার দল। ডার্বির আগে যা আত্মবিশ্বাস বাড়াবে মোহনবাগানকে।

ম্যাচে এদিন প্রথম থেকেই সাদা-কালো ব্রিগেডের ওপর দাপট দেখায় মোলিনার দল । যার ফলে ম্যাচের ৮ মিনিটের মাথায় ১-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানকে এগিয়ে দেন ম্যাকলারেন। কর্নার কিক নেন লিস্টন কোলাসো। সেখান থেকে হেডে গোল করে জেমি ম্যাকলারেনের। ম্যাকলারেনের প্রথম আইএসএল গোল এটি। এই গোলের পর যেন আরও আক্রমনাত্মক হয়ে ওঠে বাগান ব্রিগেড। যার ফলে ম্যাচের ৩০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোলিনার দল। এবার মোহনবাগানের হয়ে গোল অধিনায়ক শুভাশিস বোসে। এর পাঁচ মিনিট পরেই গ্রেগ স্টুয়ার্ট বাগানের হয়ে ৩-০ করেন। এরপর আক্রমণে গেলেও প্রথমার্ধে ৩-০ এগিয়ে থেকে মোহনবাগান।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সাদা-কালো ব্রিগেড। কয়েকটি সুযোগ পেলেও, কাজে লাগাতে ব্যর্থ তারা। পালটা আক্রমণ চালায় সবুজ-মেরুন। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি তারা।

আরও পড়ুন- ইরানি ট্রফি চ্যাম্পিয়ন মুম্বই, দ্বিশতরান করে ম্যাচের সেরা সরফরাজ


 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...