Monday, April 6, 2026

ছত্তীসগড়ে যৌথ বাহিনীর অভিযান, নিকেশ ৩৬ মাওবাদী! 

Date:

Share post:

মাওবাদী দমন অভিযানে (Maoist encounter) বড় সাফল্য। ছত্তীসগড়ে (Chattishgarh) নারায়ণপুর-দান্তেওয়াড়া সীমান্তে নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে একসঙ্গে ৩৬ জন মাওবাদীকে নিকেশ করল সেনা। ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (Distric reserved guard) এবং স্পেশ্যাল টাস্ক ফোর্স-এর (STF) অভিযানে মুখোমুখি সংঘর্ষের পর এই সফলতা এসেছে বলে খবর। যদিও সীমান্তে লড়াই এখনও থামেনি।

গোয়েন্দা সূত্রে জানা যায়, শুক্রবার দান্তেওয়াড়া-নারায়ণপুর সীমান্ত লাগোয়া জঙ্গলে মাওবাদীদের বড়সড় জমায়েতের খবর পায় যৌথ বাহিনী। ওরচা এবং বারসুর থানা এলাকার গোভেল, নেন্দুর এবং থুলথুলি গ্রামে নিরাপত্তা বাহিনীর আলাদা আলাদা দল পাঠানো হয়৷ চলে চিরুনি তল্লাশি। অবশেষে মাওবাদীদের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ৩৬ জনকে খতম করতে পেরেছে যৌথ বাহিনী। পাশাপাশি মাওবাদীদের ডেরা থেকে স্বয়ংক্রিয় রাইফেলসহ বিপুল পরিমাণে অস্ত্র উদ্ধার হয়েছে।

 

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...