Wednesday, June 24, 2026

পুজোর উপহার! আজ থেকেই গঙ্গার তলা দিয়ে অতিরিক্ত মেট্রো পরিষেবা

Date:

Share post:

মাতৃপক্ষে ঠাকুর দেখার ভিড় বাড়ছে (Durga puja celebration)। আজ তৃতীয়া। পুজোর কলকাতায় প্যান্ডেল হপিং করতে মফস্বলের ভরসা লোকাল ট্রেন এবং নতুন আকর্ষণ গঙ্গার তলা দিয়ে চালু হওয়া আন্ডারওয়াটার মেট্রো পরিষেবা। সেই অভিজ্ঞতাকে আরও আনন্দময় করে তুলতে শনিবার (৫ অক্টোবর) থেকেই হাওড়া ময়দান এসপ্ল্যানেড (Howrah Maidan to Esplanade un water metro) রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান হাওড়া এবং কলকাতার মেট্রো যাত্রীরা এর ফলে অনেকটা সুবিধা পাবেন। পুজোর আগে মেট্রো পরিষেবা সচল থাকায় ঠাকুর দেখা বা অন্যান্য যেকোনও কাজ অনেকটাই সহজ হয়ে যাবে।সাধারণত রবিবার ছাড়া অন্যান্য দিন আন্ডার ওয়াটার মেট্রো রুটে ১১৮টি মেট্রো চালানো হয়। এই শনিবার থেকে আগামী ৯ অক্টোবর পর্যন্ত তা বেড়ে ১৩০টি মেট্রো চলবে। যদিও রবিবার তুলনামূলক কম মেট্রো চলবে। তবে অন্যান্য রবিবারের থেকে থেকে বেশি মেট্রো চলবে ৬ অক্টোবর। ৪৬টির জায়গায় পুজো উপলক্ষে এই রবিবার ৮২টি মেট্রো চলবে। এই রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো দুপুর ১টা ৫৫ মিনিটে ছাড়বে। এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো দুপুর ২টোয় ছাড়বে। দুদিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়। পাশাপাশি পুজোর সময় এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো সকাল ৭টায় ছাড়বে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো একই সময়ে ছাড়বে। হাওড়া ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। তবে ২০ মিনিট এর ব্যবধান কমিয়ে এই কয়েকদিন ১২-১৫ মিনিট করা হয়েছে।

 

Related articles

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...