Wednesday, June 24, 2026

পুজোয় ট্রেন সফরে রসনাতৃপ্তির বাঙালিয়ানা! কী থাকছে মেনুতে 

Date:

Share post:

দুর্গাপুজোর (Durga Puja) চার দিন ট্রেন সফরে বাঙালি খাবারের (Bengali Food) এলাহী ব্যবস্থা। রেল সূত্রে (ER) খবর সপ্তমী থেকে দশমী প্রত্যেকদিন প্রাতরাশ থেকে ডিনারের মেনুতে ১০০ শতাংশ পুজো ফ্লেভার রাখা হচ্ছে এবার। বাঙালিয়ানার কথা মাথায় রেখে রাজধানী, বন্দে ভারত, দুরন্ত ও শতাব্দী এক্সপ্রেসে মাছের কালিয়া থেকে মুর্গ পোলাও, কাঁচালঙ্কা চিকেন থেকে দই পটল বা ছানার ডালনা। ট্রেনে যাত্রা করতে করতে এই খাবার তো খেতেই পারেন, পাশাপাশি হাওড়া- শিয়ালদহের (Howrah Sealdah Station) মত বড় স্টেশনের ফুডপ্লাজাতেও মিলবে এই মেনু।

আইআরসিটিসির (IRCTC) পূর্বাঞ্চলের এজিএম (ক‌্যাটারিং) কৌশিক বন্দ্যোপাধ‌্যায় জানিয়েছেন, যাত্রীদের যাতে কোনওমতেই ঠান্ডা খাবার পরিবেশন না করা হয় সেদিকে নজর দেওয়ার পাশাপাশি, খাবার গরম করলে যাতে স্বাদের তারতম না হয় সেটাও নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে। পুজোর দিনগুলোতে শারদীয় প্রাতরাশের মেনুর নাম রাখা হয়েছে ‘আগমনী’। যেখানে থাকছে, কড়াইশুটির কচুরি, ছোলার ডাল ও সন্দেশ। এছাড়াও সপ্তমী থেকে দশমী , চারদিন বাঙালি খাবারের অঢেল আয়োজন। এক নজরে দেখে নেওয়া যাক এই পুজোতে রেল সফরে কোন কোন খাবার রয়েছে যাত্রীদের জন্য –

সপ্তমী (শারদীয় নিরামিষ থালি) – বাসন্তী পোলাও, লুচি, আলু বা বেগুন ভাজা, ভাজা মুগের ডাল, দুটো নিরামিষ ডিসে থাকবে দই-পটল বা ছানার ডালনা অথবা নবরত্নকারি।

অষ্টমী (শারদীয় নিরামিষ থালি) – মালাই কোপ্তা, আলু-পনির, মটরশুটির তরকারি, চাটনি, পাঁপড়, রাজভোগ ও মিষ্টি।

নবমী (শারদীয় আমিষ থালি) – বাসন্তী পোলাও, সরষে ইলিশ, মালাই কোপ্তা, আলু-পনির, চাটনি, পাঁপড়, মিষ্টি।

দশমী (শারদীয় মাটন থালি) – অন্যান্য দিনের খাবারের সঙ্গে জুড়ে যাবে কচি পাঁঠার ঝোল।

 

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...