Wednesday, June 24, 2026

কাশ্মীরে হত ২ জঙ্গি, সীমান্তে লাগাতার অনুপ্রবেশে অস্ত্রভাণ্ডার তৈরির প্রমাণ!

Date:

Share post:

শুধু জঙ্গি অনুপ্রবেশ নয়। জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) সীমান্ত নিরাপত্তার এমনই বেহাল অবস্থা, যাতে প্রতিবেশী দেশ থেকে অস্ত্র নিয়ে এসে মজুত করে রীতিমত যুদ্ধের আয়োজন করে ফেলেছিল জঙ্গিরা। শনিবার সেরকমই এক জঙ্গি ডেরার হদিশ পেল ভারতীয় সেনা (Indian Army)। সেনার সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছে ২ জঙ্গির।

কাশ্মীরের কুপয়ারার (Kupwara) গুগালধার এলাকায় সীমান্ত দিয়ে অনুপ্রবেশের খবর আসে সেনাবাহিনীর গোয়েন্দা সূত্রে। দ্রুত সেনা ও কাশ্মীর পুলিশের যৌথ বাহিনী সেখানে উপস্থিত হয়ে জঙ্গি নিকেশে কাজ শুরু করে। গুলির লড়াইতে মৃত্যু হয় ২ জঙ্গির। কিন্তু অপারেশন গুগালধার (Gugaldhar) শেষে সেনাবাহিনীর সামনে যা বেরিয়ে আসে তা দেখে চক্ষু চড়কগাছ সেনা জওয়ানদের।

গুগালধার এলাকায় রীতিমত অস্ত্র মজুত (war-like store) করে যুদ্ধের আয়োজন করে ফেলেছিল জঙ্গিরা। এরপরই স্থানীয় এলাকায় জোরদার অনুসন্ধান চালাতে শুরু করে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। তবে এই ঘটনায় ভারতীয় সেনা তথা স্বরাষ্ট্রমন্ত্রকের গোয়েন্দা ব্যর্থতা ফের একবার স্পষ্ট হয়ে সামনে এল।

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...