Saturday, April 4, 2026

রণক্ষেত্র কুলতলি, জয়নগরে নাবালিকাকে যৌন নির্যাতন করে খুনের অভিযোগ! গ্রেফতার অভিযুক্ত

Date:

Share post:

জয়নগরে (Jaynagar) টিউশন থেকে বাড়ি ফেরার পথে নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে সকাল থেকে রণক্ষেত্র কুলতলি (Kultuli)। রাতে জলাশয় থেকে দেহ উদ্ধারের পর দেখা যায় নাবালিকার শরীরে একাধিক আঘাতে চিহ্ন। এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন জনতা। পুলিশের উপর আক্রমণ ইট-বৃষ্টি, থানা ভাঙচুরে উত্তপ্ত পরিস্থিতি এলাকায়। আগুন লাগিয়ে দেওয়া হলো মহিষমারি পুলিশ ক্যাম্পে। ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকাবাসীর সঙ্গে কথা বলছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা।

দক্ষিণ ২৪ পরগনা জয়নগর থানা (Jaynagar Police Station) এলাকার চতুর্থ শ্রেণীর ছাত্রী শুক্রবার সন্ধ্যায় মহিষমারিহাট এলাকায় টিউশন পড়তে গিয়েছিল। কোচিং থেকে বাড়ি ফেরার পথে রাস্তাতে তাকে অপহরণ করা হয় বলে অভিযোগ পরিবারের। এরপর শিশুকে ধর্ষণ করে খুন করা হয়। থানায় প্রাথমিকভাবে রিপোর্ট করা হলেও পুলিশে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছেন এলাকাবাসী। এরপর নিকটবর্তী জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয় এবং তদন্ত শুরু করে পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষের অভিযোগ যদি প্রথম থেকেই গুরুত্বের সঙ্গে বিষয়টি পুলিশ দেখতো তাহলে শিশুটিকে এইভাবে ধর্ষিতা হয়ে খুন হতে হতো না। গ্রামবাসীদের বিক্ষোভে উত্তপ্ত জয়নগর থানা এলাকা।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...