Saturday, March 14, 2026

সংসদীয় কমিটির তলব মাধবী বুচকে, হিন্ডেনবার্গ রিপোর্ট নিয়ে উঠবে প্রশ্ন

Date:

Share post:

বিরোধীদের প্রবল চাপের মুখে এবার সেবি প্রধান মাধবী বুচকে (Madhavi Puri Buch) তলব করল সংসদের পাবলিক অ্যাকাউন্টস কমিটি (PAC)। ২৪ অক্টোবর তাঁকে কমিটির সামনে হাজির হতে বলা হয়েছে। বর্তমানে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হলেন কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল (K C Venugopal)। এক্ষেত্রেও প্রমাণিত কেন্দ্রের সংখ্যা গরিষ্ঠতা হারানোয় কোনওভাবেই বিজেপি পোষিত দুর্নীতি আর কেন্দ্রীয় স্তরে চেপে রাখা সম্ভব নয় মোদি সরকারের পক্ষে।

হিন্ডেনবার্গ (Hindenburg)রিসার্চের তরফ থেকে দাবি করা হয়েছিল, আদানিদের সঙ্গে যুক্ত বিদেশি ফান্ডে বিনিয়োগ করেছিলেন সেবি প্রধান এবং তাঁর স্বামী। এরপরই শুরু হয় তোলপাড়। এই অভিযোগ সামনে আসতেই প্রাথমিক ভাবে তা খারিজ করে দিয়েছিলেন মাধবী পুরী বুচ (Madhabi Puri Buch) এবং তাঁর স্বামী ধবল বুচ (Dhaval Buch)।

তবে পরোক্ষে আদানি গ্রুপকে সাহায্য করার একাধিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরা হয়েছে বিরোধীদের তরফ থেকে। সংসদ গঠন হওয়ার পরে সংসদীয় কমিটি যা কেন্দ্র সরকারের আয় ব্যয়ের হিসাব নিয়ন্ত্রণ করে, তাঁদের তরফ থেকে জরুরি ভিত্তিতে তলব করা হল মাধবী বুচকে। সেই সঙ্গে সেবির অন্যান্য আধিকারিকদেরও তলব করা হয়। সেবি সংক্রান্ত জিজ্ঞাসাবাদের পাশাপাশি তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও সূত্রের খবর।

শুধু মাধবীই নন, কেন্দ্রীয় অর্থমন্ত্রকের শীর্ষ আধিকারিক-সহ জনসংযোগ মাধ্যমের আধিকারিকদেরও হাজির হতে বলা হয়েছে।এ ছাড়াও হাজিরা দিতে পারেন TRAI-র চেয়ারপার্সন অনিলকুমার লাহোটিকেও (Anil Kumar Lahoti)। যদিও মাধবীকে তলবে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বিজেপি (BJP)। তাদের দাবি, সংসদের বরাদ্দ করা অর্থের অপব্যবহারের অভিযোগ থাকলে তবেই এ নিয়ে বিচার-বিবেচনা করতে পার পাবলিক অ্যাকউন্টস কমিটি। যদিও মাধবীকে তলবের বিষয়ে অনড় অবস্থান পাবলিক অ্যাকাউন্টস কমিটির।

spot_img

Related articles

কুলদীপের মেহেন্দিতে কোমর দোলালেন চাহাল! আজ মুসৌরিতে সাতপাক ঘুরবেন বিশ্বকাপজয়ী তারকা

শনিবার সাতপাকে ঘুরতে চলেছেন ভারতীয় ক্রিকেট তারকা কুলদীপ যাদব। একাধিক নায়িকাদের সঙ্গে নাম জড়ালেও ছোটবেলার বন্ধু বংশিকা চাড্ডাকে...

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...