Saturday, April 4, 2026

তৃতীয়ার আকাশে হালকা মেঘ, উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস 

Date:

Share post:

দুর্গাপুজোর দিনগুলোতে দক্ষিণবঙ্গের বুকে বড়সড় দুর্যোগের আশঙ্কা যে নেই সে কথা আগেই জানিয়েছে হাওয়া অফিস (weather update)। IMD বলছে, ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ উত্তর বাংলাদেশ এবং উত্তরবঙ্গ লাগোয়া এলাকায়। উত্তর প্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্তঅক্ষরেখা রয়েছে। যার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ উপকূলে নিম্নচাপ নিজের শক্তি বৃদ্ধি করেছে। কিন্তু সরাসরি এর জেরে দুর্যোগের আশঙ্কা নেই দক্ষিণবঙ্গে। যদিও উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস মিলেছে। পার্বত্য এলাকায় ক্রমাগত ধস নামায় বিপত্তি বাড়ছে।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, সমুদ্র উত্তাল থাকার কারণে আপাতত উইকেন্ডে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে। শনিবারের বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া, বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে। ভারী বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে। আগামী ১৪ অক্টোবর নাগাদ পাকাপাকিভাবে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...