Saturday, June 27, 2026

শর্ট সার্কিট মুহূর্তে ছড়াল আগুন! ঘুমের মধ্যে মৃত্যুর কোলে ৭ জন

Date:

Share post:

ভোরবেলায় মুম্বইয়ে (Mumbai) ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire)। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট (short circuit) থেকে শহরের চেম্বুরের সিদ্ধার্থ কলোনিতে একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। তাতে ঘুমন্ত অবস্থাতেই অগ্নিদ্বগ্ধ হয়ে মৃত্যু হয়েছে দু’জন নাবালিকা-সহ ৭ জনের। নিহতরা সকলেই একই পরিবারের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। দমকলের  চেষ্টায় কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।

ভোর পাঁচটা নাগাদ চেম্বুরের (Chembur) সিদ্ধার্থ কলোনি এলাকার একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। পুলিশ জানিয়েছে, বাড়ির একতলায় ইলেকট্রনিক জিনিসপত্রের (Electrical wiring) দোকান ছিল। শর্ট সার্কিট (short circuit) থেকে সেখানেই প্রথমে আগুন লাগে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আর তার ফলেই প্রাণ গেল একই পরিবারের সাত জনের। ঘটনাস্থলে পৌঁছে তাঁদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ইতিমধ্যে দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত (Investigate)শুরু করেছে পুলিশ।

বাড়িতে দাউদাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা দমকলে খবর দেন। পরে দমকল কর্মীরা বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর পর মইয়ের সাহায্যে ঘরের ভিতরে ঢুকে পরিবারের অগ্নিদগ্ধ সদস্যদের বের করেন দমকল কর্মীরা। তাদের রাজাওয়াড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক সকলকে মৃত ঘোষণা করেন। মৃতদের নাম পারিস গুপ্তা (৭), নরেন্দ্র গুপ্তা (১০), মঞ্জুপ্রেম গুপ্তা (৩০), অনীতা গুপ্তা (৩৯), প্রেম গুপ্তা (৩০) ও গীতা গুপ্তা। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়।

Related articles

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...