Friday, June 26, 2026

বেতন বাড়ছে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের, পুজোর মুখে সুখবর

Date:

Share post:

উৎসবের আনন্দে নতুন আনন্দ যোগ হল বাংলা সহায়তা কেন্দ্রের (Bangla Sahayata Kendra) কর্মীদের জন্য। এই কাজের সঙ্গে যুক্ত ডেটা এন্ট্রি অপারেটরদের (Data Entry Operator) বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বর্ধিত বেতন ১ অক্টোবর থেকেই বর্ধিত হারে বেতন পাবেন তাঁরা। সেই সঙ্গে তাঁদের বার্ষিক বেতনও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্প্রতি কন্যাশ্রী (Kanyasree) ও রূপশ্রী (Rupasree) প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের বেতন থেকে পরিবহন কর্মীদের বোনাস বাড়ানোর মত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এবার হাসি ফুটবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের মুখেও। এতদিন এই কাজের পারিশ্রমিক হিসাবে ১৪ হাজার ৩৮০ টাকা প্রতি মাসে পেতেন ডেটা এন্ট্রি অপারেটররা (Data Entry Operator)। সেই বেতন বেড়ে হল প্রতি মাসে ১৬ হাজার টাকা। এই মাসের বেতন থেকেই বর্ধিত বেতন হাতে পাবেন তাঁরা। ফলে পুজো ও উৎসবের মাসে নিঃসন্দেহে তাঁদের জন্য সুখবর।

মাসিক বেতন বাড়ানোর পাশাপাশি বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের বার্ষিক বেতন বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৫ সালের জুলাই মাস থেকে বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে এই কর্মীদের, সিদ্ধান্ত নবান্নের (Nabanna)।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...