Wednesday, June 24, 2026

আজ থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ, সিরিজ জয় লক্ষ্য সূর্যর

Date:

Share post:

আজ থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ। রোহিত শর্মার নেতৃত্বে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ জয় করেছে টিম ইন্ডিয়া। এবার টি-২০ সিরিজ। দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। টেস্ট সিরিজের মতন টি-২০ সিরিজও পকেটে পুরতে চায় ভারতীয় দল।

এই নিয়ে ভারত অধিনায়ক সূর্যকুমার বলেন, “ ভারতের হয়ে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্ব করেছি। আগের অধিনায়কদের কাছে শিখেছি কীভাবে খেলা এগিয়ে নিয়ে যেতে হয়। দেখা যাক ভবিষ্যতে কী হয়। সেই লক্ষ্যে এগিয়ে যাব। “

এদিকে শনিবার ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়ে দিয়েছে, পিঠে চোট পেয়েছেন শিবম। সেই কারণে বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল থেকে বাদ পড়েছেন তিনি। এই একই কারণে ইরানি কাপে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে মুম্বইয়ের হয়ে খেলতে পারেননি শিবম। “

এদিকে ভারতের বিরুদ্ধে টেস্ট নিয়ে আর মনে রাখতে চাইছেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, এটা নতুন সিরিজ। ফলে আগে কী ঘটেছে, সে’সব একেবারে মাথা থেকে ঝেড়ে ফেলে নামছেন বলে জানান তিনি।

আরও পড়ুন- টানা চার ম্যাচে হার, জামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ বিনো জর্জ ?


Related articles

বিরল রোগের সঙ্গে লড়াই জারি, পদ্মভূষণ মঞ্চে আবেগঘন অলকা

ভারতের সংগীত জগতের অন্যতম জনপ্রিয় শিল্পী অলকা ইয়াগনিক (Alka Yagnik) মঙ্গলবার দেশের অন্যতম অসামরিক সম্মান পদ্মভূষণে (Padma Bhushan)...

শুভেন্দুর সঙ্গে কোন স্মৃতি এখনও অমলিন মহুয়ার?

অকপট মহুয়া মৈত্র (Mahua Maitra)। শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে তাঁর রাজনৈতিক দূরত্ব তৈরি হলেও আবেগের সম্পর্ক রয়ে...

বিশ্বকাপ বিদায়ের আগে সাপোর্ট স্টাফদের জন্য মিষ্টির প্যাকেট জর্ডনের প্লেয়ারদের!

ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA Football World Cup) চলতি মরশুমে আলজেরিয়ার কাছে হেরে এক ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপ থেকে...

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...