Monday, June 22, 2026

মহামেডানকে ৩-০ গোলে উড়িয়ে কী বললেন বাগান কোচ জোসে মোলিনা ?

Date:

Share post:

গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল-এর মিনি ডার্বিতে নেমেছিল মোহনবাগান সুপার জায়ান্ট এবং মহামেডান স্পোর্টিং ক্লাব। সেই ম্যাচে সাদা-কালো ব্রিগেডকে ৩-০ গোলে হারায় সবুজ-মেরুন ক্লাব। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। আর এই জয়ের সুবাদে আইএসএল-এ ফের জয়ের রাস্তায় ফিরল সবুজ-মেরুন। আর সেই সুবাদে খুশি বাগান কোচ জোসে মোলিনা। ম্যাচ শেষে তিনি জানান, পুরো দলটাই ভালো খেলেছে।

এই নিয়ে সাংবাদিক সম্মেলনে মোলিনা বলেন, “ পুরো দলই খুব ভাল খেলেছে। ওরা আমাদের চাপে ফেলার চেষ্টা করেছিল। কিন্তু রক্ষণে দ্রুত বল রিকভার করতে পেরেছে আমাদের ছেলেরা। বল নিজেদের দখলে রেখে দ্রুত আক্রমণেও উঠেছি আমরা। তিন গোল করেছি। তবে আরও গোল করতে পারতাম। দুই দলের পক্ষেই খুব ভাল একটা ম্যাচ হয়েছে।“

ম্যাচে দেখা গিয়েছে বেশ কয়েকটি গোলের সুযোগ নষ্ট করেছে মোহনবাগান। এই নিয়ে মোলিনা বলেন, “ গোল করার সুযোগ তৈরি করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেক গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। কারণ, আমরা আজকের ম্যাচে সত্যিই ভাল খেলেছি। সুযোগ তৈরি করলেও কখনও সাফল্য পাওয়া যায়, কখনও সাফল্য পাওয়া যায় না। আসল কথা হল আমরা খুবই ভাল খেলেছি। তবে আমার মনে হয়, এখনও আমাদের আরও ভাল খেলতে হবে। আমরা যতটা পারব, ততটাই উন্নতি করার চেষ্টা করব, যাতে দলকে আরও উন্নত করে তোলা যায়।“

আরও পড়ুন- আজ থেকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ টি-২০ সিরিজ, সিরিজ জয় লক্ষ্য সূর্যর


Related articles

FIFA World Cup: রেকর্ড সৃষ্টির সামনে মেসি, অস্ট্রিয়ার বিরুদ্ধে বদলাবে আর্জেন্টিনার একাদশ?

বিশ্বকাপে(FIFA World Cup) গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সোমবার রাতে আর্জেন্টিনা প্রতিপক্ষ অস্ট্রিয়া। প্লে অফ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে...

জেনে নিন সোমবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...

নিজেকে বদলে ফেলছেন শুভেন্দু অধিকারী

নিজেকে বদলে ফেলেছেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আগা-পাস্তলা নিজেকে রাজ্যের মুখ্যমন্ত্রী, সকলের মুখ্যমন্ত্রী, মানুষের মুখ্যমন্ত্রী হিসাবে তুলে ধরছেন। কীভাবে?...

WB Budget 2026-27: রাজ্যে ৪ নতুন বিমানবন্দর তৈরির ঘোষণা, জেলায় জেলায় মেট্রো! 

সোমবার প্রায় নব্বই মিনিট ধরে বিধানসভায় বাজেট বক্তৃতা পেশ করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Finance Minister)। একাধিক প্রকল্পের...