Thursday, June 25, 2026

টানা চার ম্যাচে হার, জামশেদপুরের কাছে ম্যাচ হেরে কী বললেন লাল-হলুদ কোচ বিনো জর্জ ?

Date:

Share post:

আইএসএল-এ এখনও জয়ের রাস্তায় ফিরতে পারেনি ইস্টবেঙ্গল এফসি। গতকাল অ্যাওয়ে ম্যাচে জামশেদপুর এফসির কাছে হারে ২-০ গোলে। এই হারের ফলে আইএসএল-এ টানা চার ম্যাচে হার লাল-হলুদের। কোচ বদল হয়েছে , কিন্তু রোগ সারেনি লাল-হলুদের। ম্যাচে একাধিক সুযোগ পেয়েও, গোল করতে ব্যর্থ হন ক্লেটন সিলভা, নন্দ কুমাররা। এমনকি পেনাল্টি মিস করেন সল ক্রেসপো। আর দলের এই খেলায় হতাশ দলের অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ।

টানা চতুর্থ হারের পর বিনো জর্জ বলেন, “জামশেদপুর এফসি দু’টো ভাল সুযোগ পেয়ে দু’টোতেই গোল করেছে। আমরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। তবে আমি আমার ছেলেদের পারফরম্যান্সের প্রশংসাই করব। বল পজেশনে আমরা অনেক এগিয়ে ছিলাম। গোলের সুযোগও আমরা বেশি তৈরি করেছি। এখন আমাদের কাছে পয়েন্ট গুরুত্ব হলেও আমাদের দুর্ভাগ্য যে, আমাদের কাছে তা নেই।”এরপর তিনি আরও বলেন, “এখনও আমার বিশ্বাস, আমাদের খেলোয়াড়রা যথেষ্ট ভাল। আমার কাজ ওদের উজ্জীবিত করা ও উৎসাহ জোগানো। গত তিনটি ম্যাচের তুলনায় আমরা অনেক আক্রমণাত্মক ফুটবল খেলেছি। আমরা প্রথম মিনিট থেকেই আক্রমণ শুরু করেছিলাম। সবে চারটি ম্যাচ হয়েছে। আইএসএল অনেক দীর্ঘ। ইস্টবেঙ্গলের যে স্পিরিট আছে, তা আমরা ফিরিয়ে আনব। সামনে দীর্ঘ অবকাশ রয়েছে, তারপরে আশা করি আমরা তরতাজা হয়েই ফিরে আসব। আমি একশো শতাংশ বিশ্বাস করি যে, ইস্টবেঙ্গল সেরা ছয়ের মধ্যেই থাকবে।“

দলে একাধিক গোলের সুযোগ নষ্ট। অনেক গোলের সুযোগ নষ্ট করা প্রসঙ্গে বিনো জর্জ বলেন, “ ভাগ্য আমাদের সহায়তা করেনি। পেনাল্টি মিস করেছি। অনেকবারই আমাদের শট বারে পোস্টে লেগে ফিরে এসেছে। ওদের গোলকিপারও কিছু অসাধারণ সেভ করেছে। পেনাল্টি থেকে গোল পেলে ম্যাচের ছবিটা অন্যরকম হত।“

আরও পড়ুন- BreakFast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...