Saturday, April 4, 2026

‘ডেডলাইন’ শেষে ৬ ডাক্তারের আমরণ অনশন ধর্মতলায়, বায়ো টয়লেটের দাবি আন্দোলনকারীদের 

Date:

Share post:

শনিবার রাত থেকে শুরু হয়েছে আমরণ অনশন কর্মসূচি। মঞ্চেই একধারে বোর্ড টাঙিয়ে কাউন্টডাউন চলছে। এবার ধর্মতলার অবস্থান মঞ্চেই পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা বায়ো টয়লেটের দাবিতে লালবাজারকে (Kolkata Police) ইমেইল করলেন জুনিয়র ডাক্তাররা (WBJDF)।

কলকাতা পুলিশের অনুমতি ছাড়াই ধর্মতলায় অনশন কর্মসূচিতে বসেছেন ছয় জুনিয়র ডাক্তার। সঙ্গে রয়েছেন অন্যান্যরাও। অনশন মঞ্চে রয়েছেন মেডিক্যাল কলেজ, এসএসকেএম, কেপিসি, এন আর এস হাসপাতালের ডাক্তাররা। তাঁরা বলছেন, কাজে ফিরছেন কিন্তু খাবার মুখে তুলবেন না যতক্ষণ না দাবি পূরণ হয়। অন্যদিকে পুজোর মুখে ধর্মতলার মতো ব্যস্ত রাস্তায় এইভাবে ডাক্তারদের আন্দোলন মঞ্চ তৈরি হওয়ায় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষ থেকে ব্যবসায়ীদের। দশ দফা দাবিতে অনশনকারী জুনিয়র ডাক্তারদের তালিকায় রয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজের অনুষ্টুপ মুখোপাধ্যায়, তনয়া পাঁজা এবং ক্যানসার বিভাগের সিনিয়র রেসিডেন্ট স্নিগ্ধা হাজরা, এসএসকেএমের অর্ণব মুখোপাধ্যায়, এনআরএসের পুলস্ত্য আচার্য এবং কেপিসি হাসপাতালের প্যাথোলজি বিভাগের তৃতীয় বর্ষের পড়ুয়া সায়ন্তনী ঘোষ হাজরা অনশনে বসেছেন।

 

Related articles

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...