Thursday, June 25, 2026

পটাশপুরে ধর্ষণে বাধা দেওয়ায় কীটনাশক খাইয়ে খুন! অভিযুক্তকে গণপিটুনি স্থানীয়দের

Date:

Share post:

পূর্ব মেদিনীপুরের পটাশপুরে (Patashpur) ধুন্ধুমার। বিবাহ বহির্ভূত সম্পর্ক (Extra Marital affair) জেনে ফেলায় বাড়ি থেকে মহিলাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা। বাধা দিতে গেলে কীটনাশক খাইয়ে নির্যাতিতাকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ভুবন মঙ্গলপুর এলাকার ঘটনা জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসী, অভিযুক্তকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পটাশপুর থানার ভুবন মঙ্গলপুর এলাকায় এক মহিলার সঙ্গে এক ব্যক্তির অবৈধ সম্পর্ক দেখে ফেলায় বেশ কয়েকদিন ধরে হুমকি দেওয়া হচ্ছিল নির্যাতিতাকে। তাঁর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। এই সুযোগে শনিবার গ্রামেরই এক ব্যক্তি ওই মহিলাকে বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ। ওই মহিলা বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করে কীটনাশক খাইয়ে খুনের চেষ্টা করা হয়। প্রাথমিকভাবে আহত মহিলাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় তমলুক হাসপাতালে (Tamluk Hospital) স্থানান্তরিত করা হয়। রবিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। বিষয়টি সামনে আসতেই এলাকায় জনরোষ ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা অভিযুক্ত ব্যক্তিকে বাড়ি থেকে বের করে এনে গণধোলাই দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের ঘিরেও বিক্ষোভ শুরু হয়। কোনমতে ঘটনাস্থল থেকে এক ব্যক্তি এবং মহিলাকে উদ্ধার করা গেছে। দোষীদের কঠোর শাস্তির দাবি তুলছেন গ্রামবাসীরা।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...