Saturday, April 4, 2026

বীরভূমের ভাদুলিয়ার কয়লাখনিতে বিস্ফোরণ, মৃত ৭!

Date:

Share post:

পুজোর মুখে বীরভূমের ভাদুলিয়ার (Bhaduliya, Birbhum) কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনা। বিস্ফোরণের জেরে মৃত্যু হয়েছে সাত জনের, আহত একাধিক। দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনায় শ্রমিকদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

ভাদুলিয়ার গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেড কোলিয়ারিতে (GMPL) কয়লা ভাঙতে গিয়ে আচমকাই বিস্ফোরণ হয় (Blast in Gangaramchak coal mine)। ছিন্ন ভিন্ন হয়ে যায় ৭ শ্রমিকের দেহ। কয়লা উত্তোলনের সময় অসাবধানতাবশত এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান। ঘটনাস্থল থেকে চম্পট জিএমপিএল-এর আধিকারিক এবং উঁচুতলার কর্মীদের। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...