Saturday, June 27, 2026

জয়নগর ঘটনায় সিবিআইতে না! কী জানাল কলকাতা হাইকোর্টের বিচারপতি?

Date:

Share post:

জয়নগরে ছোট্ট একরত্তির মৃত্যুর ঘটনা নাড়া দিয়ে গিয়েছে গোটা রাজ্যবাসীকে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে মৃত শিশুর পরিবার। পাশাপাশি তাঁদের দাবি এই ঘটনার তদন্তভার সিবিআইয়ের হাতে দেওয়া হোক। সেই সংক্রান্ত মামলা সোমবার ওঠে কলকাতা হাইকোর্টে। জয়নগরের ঘটনায় সিবিআই তদন্তের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী অনামিকা পাণ্ডে। তবে কার্যত এখুনি সিবিআইতে (CBI) হাতে তদন্তভার দিতে নারাজ কলকাতা আদালত। ফলে সেই মামলার অনুমতি এখনই দেওয়া হল না।

সোমবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের (T. S. Sivagnanam) এজলাসে এই আবেদন করা হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি বলেন, আগে ময়নাতদন্তের রিপোর্ট দেখে আদালত এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। একইসাথে প্রধান বিচারপতি আইনজীবীকে অপেক্ষা করার নির্দেশ দিলেন। প্রয়োজনে পুজার ছুটির পরে এ বিষয়ে মামলা হতে পারে বলে জানালেন প্রধান বিচারপতি।

এর আগে নিহত নাবালিকার ময়নাতদন্ত কেন্দ্রীয় সরকারি হাসপাতালে চেয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে। রবিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের নির্দেশে জরুরী ভিত্তিতে শুনানিতে বসেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সেই মামলার নির্দেশে অনুযায়ী সোমবার কল্যাণী এইমস হাসপাতালে(kalyani Aiims) ময়নাতদন্ত হয়। এর পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে। তারপর কুলতলির গ্রামে নিয়ে যাওয়া হবে নাবালিকার মৃতদেহ। সেখানেই আজ শেষকৃত্য সম্পন্ন হবে। কোনওভাবে যাতে উত্তেজনা না ছড়ায়,সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। বিশাল পুলিশবাহিনী মোতায়েন রয়েছে এলাকায়।

আরও পড়ুন- রাত পোহালেই নির্বাচনের ফল: জম্মু-কাশ্মীর, হরিয়ানায় চূড়ান্ত প্রস্তুতি

 

Related articles

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...