Saturday, April 4, 2026

রেলট্র্যাকে মাটির স্তূপ, বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাত্রীবাহী ট্রেনের

Date:

Share post:

দ্রুত গতিতে যাচ্ছে যাত্রীবাহী ট্রেন। আচমকা ঝটকা, ব্রেক কষেছেন চালক। রেলট্র্যাকের মাঝখানে ঢিবি করে ফেলে রাখা হয়েছে মাটি (Heap of soil found on rail tracks)। একটু অসাবধান হলেই সোমবারের সকালে বড়সড় রেল দুর্ঘটনা (Rail Accident) ঘটে যেতে পারত। ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ। উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজ করা হয়েছে বলে মনে করছেন রেলের আধিকারিকরা।

উত্তরপ্রদেশের (Uttarpradesh) রায়বরেলির রঘুরাজ সিং স্টেশনের কাছে রেলের দুই লাইনের মাঝে ডাম্পারে করে ফেলা হয়েছিল প্রচুর পরিমাণ মাটি। ভাগ্যক্রমে বিষয়টি ট্রেন চালকের নজরে আশায় দ্রুত ব্রেক কষে থামিয়ে দেন গাড়ি। অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল যাত্রীবাহী ট্রেন। এই ঘটনা প্রসঙ্গে এসএইচও দেবেন্দ্র ভাদোরিয়া বলেন, “রেললাইনে মাটি ফেলা ছিল যার ফলে রায়বরেলি থেকে আসা একটি ট্রেন আটকে পড়ে। মাটি সরানোর পর বর্তমানে ফের রেল চলাচল শুরু হয়েছে।” কিন্তু এই ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রেলের ইঞ্জিনিয়াররা। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, রেললাইনের কাছেই চলছে নির্মাণকাজ। রবিবার রাত আটটা নাগাদ কোনও ডাম্পার রেললাইনের উপর মাটি ফেলে পালিয়ে যায়।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...