Saturday, April 4, 2026

কল্যাণীতে পৌঁছলো জয়নগরের শিশুর দেহ, ময়নাতদন্তে থাকবেন বাবা- মাও

Date:

Share post:

জয়নগরে (Jaynagar) চতুর্থ শ্রেণীর নাবালিকাকে ধর্ষণ খুনের ঘটনায় কল্যাণীতে কেন্দ্রীয় হাসপাতালে দেহ ময়নাতদন্তের অনুমতি দিয়েছে আদালত। সেইমতো এদিন সকাল পৌনে দশটার মধ্যে কাটাপুকুর মর্গ থেকে মৃত শিশুর দেহ পৌঁছে গেল কল্যাণীতে (Kalyani AIIMS)। আজও থমথমে জয়নগর, চলছে পুলিশি টহলদারি। ময়নাতদন্ত প্রক্রিয়া শেষ হলে দেহ নিয়ে যাওয়া হবে শিশুর বাড়িতে।

জয়নগরের মহিষমারি বাজারে সোমবার সকালে অনেক দোকানপাটই খুলে গিয়েছে। কেনাবেচাও চলছে। এখনও রয়েছে পুলিশ-পিকেট। আজ শিশুর শেষকৃত্য হওয়ার কথা। তখন যাতে কোনও রকমের উত্তেজনার পরিস্থিতি তৈরি না হয় মূলত সে কথা মাথায় রেখেই সোমবার সকাল থেকে এলাকায় পুলিশের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। শুক্রবার রাতে জয়নগরে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে জলাভূমি থেকে ন’বছরের শিশুর দেহ উদ্ধার করা হয়। রাতেই গ্রেফতার করা হয় অভিযুক্তকেও। কিন্তু এরপরেও পুলিশের বিরুদ্ধে বিক্ষোভ থামছে না। শনিবার এই ঘটনার জেরে দিনভর উত্তপ্ত থেকেছে মহিষমারি এলাকা। রবিবার বড় কোনও গন্ডগোল না হলেও সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন।

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...