Wednesday, April 1, 2026

বাবার বকুনি! ৯ দিন ধরে নিখোঁজ নাবালিকা, দুশ্চিন্তায় পরিবার

Date:

Share post:

বাবার বকুনি ও মার খাওয়ার পরে নিখোঁজ (Missing) ১০ বছরের নাবালিকা। নিউটাউন থানার পুলিশ তদন্তের পরেও এখনও খোঁজ মেলেনি তার। ইতিমধ্যে একাধিক জায়গায় পুলিশের তরফ থেকে নিখোঁজের পোস্টারও সাঁটা হয়েছে। খুঁজে দিতে পারলে নিউটাউন থানার (Newtown Police Station) পুলিশের তরফ থেকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে।এই ঘটনার প্রসঙ্গে নাবালিকার বাবা জানান, ২৮ সেপ্টেম্বর ১০ বছরের নাবালিকা তাঁর কাছে বকা এবং মার খায়। এই ঘটনার পর মেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বলে অভিযোগ। যদিও পরিবারের তরফ থেকে ১ অক্টোবর বিকেলে নিউটাউন থানায় (Newtown Police Station) জানানো হলে সঙ্গে সঙ্গে এফআইআর করে তদন্ত শুরু করেছে পুলিশ। এরপরে পুলিশ জানতে পারে ওই নাবালিকাকে শেষ বারের মতো সন্ধেবেলায় নিউটাউন জ্যোতিনগরের একটি মেলায় এক যুবকের সঙ্গে দেখা যায়। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের ছবিও আঁকানো হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে এলাকার সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। এলাকার মানুষদের ছবি দেখিয়ে, পোস্টারিং (Poster) করে খোঁজ শুরু করেছে নিউটাউন থানা। কিন্তু কোনও খোঁজ মেলেনি সেই নাবালিকার।এদিকে এখনও পর্যন্ত কোনও খোঁজ না মেলায় উৎকণ্ঠার মধ্যে রয়েছে পরিবার, নানা দুশ্চিন্তার মধ্যে দিন কাটছে তাঁদের। পুলিশের তরফে জানানো হয়েছে, তাঁদের দিক থেকে সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে খোঁজার বিষয়ে। তবে প্রশ্ন উঠছে, ২৮ তারিখ থেকে নিখোঁজ থাকলেও পরিবার কেন ১ অক্টোবর নিখোঁজ ডাইরি করল থানায়। কেন ওই নাবালিকাকে মেরেছিলো বাবা? কাদের সঙ্গে ওই নাবালিকার মেলামেশা ছিল সেই সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে নিউটাউন থানা ও বিধাননগর (Bidhannagar) গোয়েন্দা শাখার (Bidhannagar) পুলিশের তরফে।







Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...