Friday, April 3, 2026

আচমকা রক্তচাপ কম! হাসপাতালে রতন টাটা, নিজেই জানালেন অবস্থা স্থিতিশীল

Date:

Share post:

হঠাৎই রক্তচাপ নেমে যাওয়ায় মুম্বইয়ের হাসপাতালে ভর্তি টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারপার্সন রতন টাটা (Ratan Tata)। যদিও পরেই তিনি নিজে ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে জানিয়েছেন তাঁর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। এমনকি তাঁর স্বাস্থ্য সংক্রান্ত কোনও গুজবের অবকাশ উড়িয়ে দিয়েছেন তিনি নিজেই।

রবিবার মধ্যরাতে রক্তচাপ জনিত সমস্যায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে (Breach Candy Hospital) ভর্তি করা হয় রতন টাটাকে। দ্রুত আইসিইউ (ICU)-তে স্থানান্তরিত করা হয় ৮৬ বছরের শিল্পপতিকে। চিকিৎসকরা তাঁর শরীরের সব প্যারামিটার গভীর নজরদারির মধ্যে পর্যবেক্ষণ করেন। তবে সোমবার সকালের মধ্যে তাঁর পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়।

অবশ্য পরে তিনি নিজের ইনস্টাগ্রাম (Instagram) পোস্টে তাঁর স্বাস্থ্য নিয়ে কোনও ধরনের আশঙ্কা নিজেই উড়িয়ে দেন। তিনি জানান, তাঁর স্বাস্থ্য নিয়ে বিভিন্ন গুজব ঘুরছে তা তিনি জানেন। তবে সকলকে নিশ্চিত করেন তেমন কোনও সম্ভাবনা নেই। তাঁর বয়স জনিত সমস্যায় ও শারীরিক পরিস্থিতির জন্য রুটিন শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন এবং সাধারণ মানুষ ও সংবাদ মাধ্যমের কাছে আবেদন করেন ভুল খবর না ছড়ানোর জন্য।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...