Thursday, June 25, 2026

নিরাপত্তা ব্যবস্থায় ১০ অক্টোবরের মধ্যে ৯০% শেষ হয়ে যাবে, অনশন তুলুন: মুখ্যসচিব

Date:

Share post:

১০ অক্টোবরের মধ্যে সিসিটিভি লাগানো ও ওয়াশরুম, ডিউটি রুম (Duty Room) তৈরির কাজ প্রায় ৯০% শেষ হয়ে যাবে। সোমবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে একথা জানান মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Panth)। তিনি জানান, ১ নভেম্বর থেকে চালু হবে প্যানিক অ্যালার্ম বাটন। এই পরিস্থিতিতে জুনিয়র ডাক্তারদের অনশন তুলে নেওয়ার আবেদন জানান মুখ্যসচিব।সম্প্রতি রাজ্যের হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে ৭ সদস্যের টিম গঠন করেছে নবান্নে। অবসরপ্রাপ্ত রাজ্য পুলিশের ডিজি তথা সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের চেয়ারম্যান সুরজিৎ করপুরকায়স্থকে মাথায় রেখে এই কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রোগী পরিষেবা থেকে হাসপাতালগুলির পরিকাঠামো এই মুহূর্তে ঠিক কোন পর্যায়ে, কতটা এগিয়েছে ‘রাত্তিরের সাথী’ প্রকল্পের কাজ- এসব একাধিক বিষয় নিয়েই ওই বৈঠকে আলোচনা হয়।মনোজ পন্থ (Manoj Panth) জানান, রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে ১০ অক্টোবরের মধ্যে CCTV লাগানো এবং ওয়াশরুম, ডিউটি রুম তৈরির কাজ প্রায় ৯০% শেষ হয়ে যাবে। ১ নভেম্বর থেকে চালু হবে প্যানিক অ্যালার্ম বাটন। তিনি দাবি করেন, রাজ্যের ২৮টা মেডিক্যাল কলেজে ৭ হাজার ৫১টা সিসিটিভি ক্যামেরা বসানোর কথা রয়েছে। ইতিমধ্যেই ৩, হাজার ১২১টি (৪৫% প্রায়) বসে গিয়েছে। বাকি সিসিটিভি বসানোর কাজ দ্রুত গতিতে চলছে বলে জানান মুখ্যসচিব।

মুখ্যসচিব বলেন, “প্রথমে আমরা এটার পাইলট প্রজেক্ট করব। কী ভাবে কাজ চালানো যেতে পারে, সেটা পর্যবেক্ষণ করা হবে। পুরোপুরি কাজ নভেম্বর মাসের প্রথম থেকেই হয়ে যাবে বলে আশা করছি।“ ১৫ অক্টোবর থেকে পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে। সব ঠিক হলে প্যানিক বটন-এর কাজ শুরু হবে পয়লা নভেম্বর থেকে।







Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...