Wednesday, June 24, 2026

মা বোনেদের শিল্পকথা নিয়ে রামমোহন সম্মিলনীর এবারের পুজোর থিম ‘সম্পন্না’

Date:

Share post:

নারী নিরাপত্তা নিয়ে এই মুহূর্তে তোলপাড় গোটা রাজ্য। আরজি করের ঘটনার প্রতিবাদে তারাও আছেন পুজো উদ্বোধনে রবিবার স্পষ্ট জানালেন কুণাল ঘোষ। সেই আবহেই মহিলাদের স্বনির্ভরতাকে থিম হিসাবে বেছে নিয়েছে রামমোহন সম্মিলনী।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা, ছিলেন অভিনেত্রী জুন মালিয়া, শুভশ্রী গাঙ্গুলী, তন্ময় ঘোষ, অয়ন চক্রবর্তী, রাজু নস্কর সহ বিশিষ্টরা। মন্ত্রী বীরবাহা বলেন, মেয়েদেরকে স্বনির্ভর করার লক্ষ্যে মুখ্যমন্ত্রী প্রথম থেকেই সচেষ্ট। আমার দফতরের সঙ্গে এক কোটিরও বেশি মহিলা স্বনির্ভর হওয়ার লক্ষ্যে কাজ করেন। এই পুজো মণ্ডপে সেই থিমকে তুলে ধরে মহিলাদেরই স্বীকৃতি দিয়েছে রামমোহন সম্মিলনী।অভিনেত্রী সাংসদ জুন মালিয়া বলেন, এমন একটা পরিবেশ যেখানে এলেই মন ভালো হয়ে যায়। একেবারে বাড়ির পরিবেশ। তাই এখানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী বলেন, সেই দিনটা আসুক যেদিন আর এভাবে মহিলাদের প্রমোট করতে হবে না। পুরুষ মহিলা ভেদাভেদ থাকবে না।
এই পুজোর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কুণাল ঘোষ বলেন , সারা বাংলায় মহিলার স্বনির্ভরতা, কর্মসংস্থানের চাবিকাঠি স্বনির্ভর গোষ্ঠী। সেই মা বোনেদের শিল্পকথা নিয়েই রামমোহন সম্মিলনীর এবারের পুজোর থিম ‘সম্পন্না’।’
রামমোহন সম্মিলনীর পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িয়ে কুণাল ঘোষ। এবার সেখানেই পুজোর থিম ‘সম্পন্না’। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বানানো বিভিন্ন জিনিসকে শোকেস করা হয়েছে এই পুজো মণ্ডপে।বীরবাহার অনুরোধ, পুজোর কেনাকাটা স্বনির্ভর গোষ্ঠী থেকেই করুক সকলে। সব মিলিয়ে ৮০ তম বর্ষে রামমোহন সম্মিলনী এক অন্য ধরনের থিম নিয়ে দর্শনার্থীদের কাছে হাজির।









Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...