Tuesday, April 7, 2026

ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া, মাত্র ২৬ বছর বয়সেই প্রয়াত কেনিয়ার অ্যাথলিট

Date:

Share post:

ফের ক্রীড়া জগৎ-এ শোকের ছাঁয়া। মাত্র ২৬ বছর বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কেনিয়ার অ্যাথলিট কিপিয়েগন বেটের। জানা যাচ্ছে, কিডনি এবং লিভার বিকল হয়ে যাওয়ায় জন্য মৃত্যু হয়েছে তাঁর। ২০১৭ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ পেয়েছিলেন বেট।

কেনিয়ার অন্যতম সেরা ‘মিডল ডিসট্যান্স’ দৌড়বিদ হিসাবে মনে করা হত বেটকে। জুনিয়র পর্যায় বেশ কিছু পদক জিতেছিলেন তিনি। তবে নিষিদ্ধ ওষুধ ব্যবহারের অভিযোগে তাঁকে চার বছর নির্বাসিত করেছিল ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ইন্টেগ্রিটি ইউনিট। শাস্তির জন্য টোকিও অলিম্পিক্স এবং ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতে পারেননি তিনি। জানা যাচ্ছে, নির্বাসিত হওয়ার পর মানসিক অবসাদে ভুগতে শুরু করেন বেট। নিয়মিত মদ্যপান শুরু করেছিলেন তিনি। সঙ্গে সঙ্গে ক্রমশ তাঁর মানসিক এবং শারীরিক পরিস্থিতির অবনতি হতে শুরু করে।

বেটের মৃত্যু নিয়ে বেটের বোন পুরিতি কিরুই বলেন, ‘‘দাদা সব সময় মানসিক অবসাদে ডুবে থাকত। প্রচুর মদ খেত। ২০২২ সালের অগস্টে শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর আবার ট্র্যাকে ফেরার চেষ্টা করেছিল। কিন্তু পারেনি। শরীর ওর সঙ্গ দেয়নি।

আরও পড়ুন- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইনিয়েস্তা, বিশেষ বার্তা মেসির


Related articles

মধ্যরাতে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ কমিশনের: কত যোগ্য? অযোগ্যই বা কত

ফের মধ্যরাতে তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন।রাজ্যে বিচারাধীন ভোটারদের নামের পূর্ণাঙ্গ তালিকায় প্রথমবার যোগ্য ও অযোগ্য হিসাবে চিহ্নিত...

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...