Monday, March 16, 2026

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ইনিয়েস্তা, বিশেষ বার্তা মেসির

Date:

Share post:

অবশেষে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন আন্দ্রে ইনিয়েস্তা। আগেই জানিয়ে দিয়েছিলেন কবে ফুটবলকে বিদায় জানাবেন। সেইমত ফুটবল থেকে সরে দাঁড়ালেন তিনি। এককালের সতীর্থের ফুটবল থেকে বিদায়ে আবেগঘন বার্তা লিওনেল মেসির। বিশেষ বার্তা কোচ পেপ গুয়ার্দিওলা, লুইস এনরিকেদের।

২০০২ সালে বার্সেলোনার হয়ে অভিষেক হয় ইনিয়েস্তার। বার্সেলোনার সাফল্যের অন্যতম কারিগর ইনিয়েস্তা। জাভি, ইনিয়েস্তা আর মেসির যুগলবন্দিতে অসংখ্য ট্রফি ঢুকেছে বার্সেলোনায়। স্পেনের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন ইনিয়েস্তা। জিতেছেন দুটো ইউরো কাপ। ২০১৮-য় বার্সেলোনার পর খেলেছেন জাপানের ক্লাব ভিসেল কোবেতে। শেষ বছরে খেলেছেন সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব এমিরেটসে।

ইনিয়েস্তার অবসর নিয়ে লিওনেল মেসি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “তুমি এমন একজন সঙ্গী, যার মধ্যে ম্যাজিক আছে। যার সঙ্গে খেলে সব থেকে বেশি আনন্দ পেয়েছি। ফুটবল তোমাকে মিস করবে। আমরাও করব। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। তুমি অসাধারণ।“

এদিকে পেপ গুয়ার্দিওলা, লুইস এনরিকেরাও শুভেচ্ছা বার্তা দিয়েছেন ইনিয়েস্তার নতুন শুরুকে। পেপ জানান, বার্সেলোনা যখন খারাপ ফর্মে ছিল, তখন কীভাবে উৎসাহিত করেছিলেন ইনিয়েস্তা।

আরও পড়ুন- বিশ্ব ফুটবলে শোকের ছায়া, প্রয়াত নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার জোহান নিসকেন্স


spot_img

Related articles

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...

আরসিবির স্বস্তি, বিরাটদের জন্য চিন্নাস্বামীর দরজা খুলে দিল কর্নাটক সরকার

আইপিএল(IPL) শুরুর আগেই স্বস্তিতে আরসিবি (RCB)। অনিশ্চয়তার পর অবশেষে বিরাট কোহলিদের চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল(IPL) ম্যাচ আয়োজনের অনুমতি দিল...

হাইকোর্টে নওশাদ, SIR সম্পূর্ণ না হওয়ায় ভোট পিছোনোর দাবি বিধায়কের

রাজ্যে এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার আগেই বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন, এই অভিযোগ তুলে কলকাতা হাই...

সর্বদলীয় বৈঠকে তৃণমূলের প্রশ্নের মুখে CEO! অনিশ্চিত ‘বিচারাধীন ভোটার’দের ভবিষ্যৎ

ভোটের দামামা বাজছে রাজ্যজুড়ে (West Bengal Election 2026)। ১৫ মার্চ ঘোষণা করা করা হয়ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের সূচি।...