Tuesday, March 17, 2026

বিপাকে কঙ্গনা! দেশের স্বাধীনতা নিয়ে বির্তকিত মন্তব্য করায় আইনি নোটিশ

Date:

Share post:

ফের বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়লেন অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। তিন বছর আগে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “১৯৪৭ সালের স্বাধীনতা ভিক্ষা ছিল, ভারত আসল স্বাধীনতা পেয়েছে ২০১৪ সালে।“ এবার এই মন্তব্যের জেরেই হিমাচলের মান্ডি কেন্দ্রের সাংসদ কঙ্গনাকে নোটিশ (Notice) পাঠিয়েছে আদালত।২০২১ সালে কঙ্গনার (Kangana Ranaut) মন্তব্যের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন আইনজীবী অমিত কুমার সাউ। কিন্তু কোনও পদক্ষেপ নেয়নি পুলিশ। তারপর তিনি আদালতে কঙ্গনার বিরুদ্ধে পিটিশন দায়ের (Petition filed) করেন। এবার সেই মামলাতেই কঙ্গনাকে নোটিশ পাঠিয়েছে মধ্যপ্রদেশের জবলপুরের বিশেষ আদালত। তিন বছর আগে অভিনেত্রী কঙ্গনা রানাউত তাঁর মন্তব্যের মাধ্যমে বোঝাতে চেয়েছিলেন নরেন্দ্র মোদি (Narendra Modi) ক্ষমতায় আসার পরই ভারত স্বাধীন (Independent) হয়েছে। ফলে কঙ্গনার  এই মন্তব্যে দেশের নানা প্রান্তে তাঁর বিরুদ্ধে বিক্ষোভ (Protest) কর্মসূচি করেছিল কংগ্রেস (Congress)। যদিও সেই সময় বিজেপির (BJP) সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন না কঙ্গনা রানাউত। তবে বিজেপির টিকিটে সাংসদ হওয়ার পর সেই মন্তব্যের জেরে আইনি প্যাঁচে পড়লেন তিনি।এই প্রসঙ্গে মামলাকারী আইনজীবী বলেন, “অনেক মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের পর ভারত স্বাধীনতা পেয়েছে। কিন্তু কঙ্গনা বলেছিলেন যে এই স্বাধীনতা নাকি ভিক্ষা। তিনি দাবি করেছিলেন যে, ভারত ২০১৪ সালের পরে প্রকৃত অর্থে স্বাধীনতা পেয়েছে। এতেই আমার প্রধান আপত্তি। এই ধরনের মন্তব্য কোনওভাবেই মানা যায় না।” এই মামলার পরবর্তী শুনানি রয়েছে ৫ নভেম্বর।







spot_img

Related articles

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...