Saturday, April 4, 2026

৭০ তম জাতীয় পুরস্কার মঞ্চে বাংলার জয়জয়কার! সেরা বাংলা ছবি কাবেরীর অন্তর্ধান

Date:

Share post:

৭০তম জাতীয় চলচ্চিত্র উৎসবে (National Film Award 2024) বাংলা থেকে একের পর এক চমক। সেরা বাংলা সিনেমার সম্মান পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) সিনেমা কাবেরী অন্তর্ধান। পাশাপাশি জাতীয় মঞ্চে মনজয় করেছে বাংলার জিয়াগঞ্জের ছেলে গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। ব্রহ্মাস্ত্র সিনেমার জন্য সেরা গায়কের পুরস্কার পেয়েছিলেন তিনি। অন্যদিকে জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা রূপটান শিল্পী নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ড। অভিযাত্রিক ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। আবার অনীক দত্তর এই ছবির ঝুলিতেই গিয়েছে সেরা প্রোডাকশন ডিজাইনের পুরস্কার।

বলিউডকে পিছনে ফেলে এবার আঞ্চলিক ছবির জয় হয়েছে আন্তর্জাতিক মঞ্চে। কান্তারা (kantara) ছবির জন্য ঋষভ শেট্টি সম্মানিত হলেন সেরা অভিনেতার সম্মানে। গত বছর আল্লু অর্জুন ছিনিয়ে নিয়েছিলেন এই পুরস্কার। ওদিকে চলতিবার সেরা অভিনেত্রীর পুরস্কারও গেল দক্ষিণে। তিরুচিত্রম্বলাম (Thiruchitrambalam) নামক তামিল ছবির জন্য নিত্যা মেনন এই পুরস্কার পেলেন। গুজরাতি ছবি কচ্ছ এক্সপ্রেসের (Kutch Express) জন্য মানসী পারেখও যৌথভাবে এই সম্মানে সম্মানিত হয়েছেন। পুরস্কার জয়ের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন মানসী পারেখ (Manasi Parekh)।

এই বছরে মোট ৩২টি ভাষার ৩০৯টি ফিচার ফিল্ম, ১৭টি ভাষার ১৩০টি নন ফিচার ফিল্মের মনোনয়ন জমা পড়ে। এদিকে এই নিয়ে সপ্তমবার জাতীয় পুরস্কার জিতলেন সঙ্গীত পরিচালক এআর রহমান (A. R. Rahman)। পনিনিয়ান সেলভানে ছবির ব্যাকগ্রাউন্ড মিউজিক করার জন্য পুরস্কার জিতে নিয়েছেন তিনি। অন্যান্য বিভাগে সেরা পরিচালকের তকমা পেয়েছেন ‘উঁচাই’ (Uunchai) ছবির জন্য সূরজ বরজাতিয়া। সেরা সঙ্গীত পরিচালক হিসেবে পুরস্কৃত হয়েছেন প্রীতম (Pritam Chakraborty) তাঁর ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজের জন্য।সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে রাহুল ভি চিট্টেলার গুলমোহর ছবিটি।

আঞ্চলিক ক্ষেত্রে সেরা বাংলা ফিচার ছবি হিসেবে পুরস্কৃত হয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’। এই পুরস্কার পেয়ে পরিচালক কৌশিক গাঙ্গুলি জানিয়েছেন কাবেরী অন্তর্ধান (Kaberi Antardhan) এর সাফল্য টেকনিশিয়ানদের বড় সাফল্য বলে জানিয়েছেন।

আরও পড়ুন- বিজেপির ভরাডুবির বাজারে ভূস্বর্গে ১ আসন বামেদের, খাতা খুলল আপ

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...