Tuesday, March 17, 2026

বিশ্ব ফুটবলে শোকের ছায়া, প্রয়াত নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার জোহান নিসকেন্স

Date:

Share post:

বিশ্ব ফুটবলে শোকের ছায়া। প্রয়াত নেদারল্যান্ডসের কিংবদন্তি ফুটবলার জোহান নিসকেন্স। বিশ্বকাপ ফাইনালে দ্রুততম গোল করার রেকর্ড রয়েছে তাঁরই দখলে। যানা যাচ্ছে, আলজেরিয়ায় মারা গিয়েছেন নিসকেন্স । সেখানে কোচিং করানোর জন্য গিয়েছিলেন তিনি। কিন্তু নিসকেন্সের মৃত্যুর কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।

কমলা বাহিনীর ‘টোটাল ফুটবল’ দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন নিসকেন্স। দুবার বিশ্বকাপ ফাইনালেও খেলেছিলেন তিনি। অবশেষে চিরঘুমের দেশে ‘অন্য জোহান’। এই নেদারল্যান্ডসের ফুটবল সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, “নিসকেন্সের মৃত্যু বিরাট ক্ষতি। তা পূরণ করা সম্ভব নয়। আমরা গভীর ভাবে শোকাহত। ওর স্ত্রী মারলিস এবং সন্তানদের প্রতি সমবেদনা। দুর্দান্ত এক জন খেলোয়াড়কে হারাল বিশ্ব। তার চেয়েও বড় ক্ষতি হল ওর মতো এক জন ভাল মানুষকে হারিয়ে।“

১৯৬৮ সালে নিসকেন্সের পেশাদার ফুটবল জীবন শুরু হয়। খেলেছেন আয়াক্স ও বার্সেলোনার মতো ফুটবল ক্লাবে। স্পেনের ক্লাবের হয়ে ১৪০টি ম্যাচে করেছিলেন ৩৫টি গোল। সেই সময় বার্সায় খেলতেন আরেক ডাচ কিংবদন্তি জোহান ক্রুয়েফ। যে কারণে নিসকেন্সের নাম হয় ‘দ্বিতীয় জোহান’। অন্যদিকে আয়াক্সের হয়ে তিনি তিনবার ইউরোপিয়ান কাপ জিতেছিলেন। তবে শুধু ক্লাব ফুটবলে নয়, নেদারল্যান্ডসের জার্সিতেও একইভাবে উজ্জ্বল ছিলেন নিসকেন্স। ১৯৭৪ সালে নিসকেন্সের গোলেই বিশ্বকাপের ফাইনালে এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস। পেনাল্টি থেকে গোল করেছিলেন তিনি। কিন্তু ম্যাচ জিততে পারেনি তারা। পশ্চিম জার্মানির বিরুদ্ধে হেরে গিয়েছিল ১-২ গোলে। ১৯৭৮ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডস দলের সদস্য ছিলেন তিনি।

খেলা ছেড়ে দেওয়ার পর কোচিংয়ের সঙ্গেও যুক্ত ছিলেন নিসকেন্স। নেদারল্যান্ডস ও বার্সেলোনার সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন তিনি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


spot_img

Related articles

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...

পহেলগামের রিসর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কিত পর্যটকরা

জম্মু-কাশ্মীরের পহেলগামের (Pahelgam, Jammu and Kashmir) লারিপোরা এলাকার এক রিসর্টে সোমবার রাতে আগুন লেগে যায়। গভীর রাতে রিসর্টের...

আজ বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ, চমক ঘিরে জল্পনা রাজনৈতিক মহলে

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে। সোমবার একপ্রস্থ প্রার্থী তালিকা প্রকাশ করেছে বাম...

রাতের কলকাতায় শিলাবৃষ্টি, মঙ্গলেও দক্ষিণবঙ্গে দুর্যোগের সতর্কতা!

চৈত্রের শুরু হতে না হতেই কালবৈশাখীর আমেজ দক্ষিণবঙ্গ জুড়ে। সোমবার সন্ধ্যা থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শুরু হয়েছিল জেলায় জেলায়।...