Monday, April 6, 2026

ভোটের ময়দানে নেমেই জয় বিনেশের, জুলানায় কংগ্রেসের মান রাখলেন

Date:

Share post:

কুস্তির আখড়া ছেড়ে ভোটের ময়দানে নেমেও বিনেশ ফোগত বুঝিয়ে দিলেন তিনি আদতে একজন চ্যাম্পিয়ন। কংগ্রেসের টিকিটে জুলানা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী বিনেশ। গণনা শুরু হওয়ার প্রথমদিকে কিছুটা পিছিয়ে পড়লেও শেষ হাসি হাসলেন প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রাক্তন কুস্তিগির। সেই সঙ্গে তিনি কড়া জবাব দিলেন কেন্দ্রের বিজেপি সরকারকেও।

অলিম্পিকে টেকনিকাল পরাজয়ের পরে যেভাবে কংগ্রেসের পক্ষ থেকে তাঁর মনোবল বাড়ানোর চেষ্টা করা হয়েছে তার প্রতিদানে কংগ্রেসের টিকিটেই নির্বাচনে লড়াই করেন বিনেশ। জুলানা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী যোগেশ কুমারকে ৬,০১৫ ভোটে পরাজিত করেন তিনি। বুথ ফেরৎ সমীক্ষার ফলাফল হরিয়ানার ক্ষেত্রে উল্টে গেলেও বিনেশের ফলাফলে নিশ্চিন্ত হাত শিবির। জুনালা কেন্দ্র ছিল কংগ্রেসের প্রেস্টিজ ফাইট। হরিয়ানা বিজেপির থেকে ছিনিয়ে নেওয়ার স্বপ্ন কংগ্রেসের পূর্ণ না হলেও তাতে খানিকটা মলম বিনেশের জয়।

মঙ্গলবার ভোট গণনার প্রথম দিকে পিছিয়ে পড়েন বিনেশ। প্রায় ৫ হাজার ভোটে এগিয়ে ছিলেন বিজেপি প্রার্থী। সেখান থেকে শেষ দুঘণ্টার গণনায় একেবারে বিপক্ষকে কুপোকাৎ করে জয়ী বিনেশ।

Related articles

“আগামী ২০ বছর আপনারা মুখ ফেরাবেন না”, শিলিগুড়িতে উন্নয়নের নতুন রোডম্যাপ অভিষেকের

মণীশ কীর্তনিয়া, শিলিগুড়ি গৌতম দেবকে জেতান শিলিগুড়ির রাশ আমার হাতে থাকবে। সরকার তৈরির ৬ মাস পর যখন পুরসভার নির্বাচন...

‘নিজেদের এতটাও উঁচুতে রাখবেন না,’ কমিশন নিযুক্ত মুখ্যসচিবকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের! নির্দেশ ক্ষমা চাওয়ার

নির্বাচন কমিশন নিযুক্ত রাজ্যের নতুন মুখ্যসচিবের ভূমিকা নিয়ে নজিরবিহীন অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। মালদার মোথাবাড়িতে বিচারকদের দীর্ঘক্ষণ...

IPL: বাদশা দর্শনে বাধা বৃষ্টি, চেনা চিত্র উধাও ইডেনের

ভোটের মরশুমে আইপিএলের প্রথম ম্যাচে হাউসফুল ছিল ইডেন। সোমবার সন্ধ্যায় শাহরুখ খানের আগমনেও ইডেন কানায় কানায় পূর্ণ হল...

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...