Saturday, April 4, 2026

বেলঘরিয়া পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনে এবার ইতিহাস চুপিচুপি কথা বলছে!

Date:

Share post:

১৬ তম বর্ষে বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনে এবার ইতিহাস চুপিচুপি কথা বলছে। এবার তাদের থিম ‘ইতিহাস চুপি চুপি কথা কয়-চৌধুরী বাড়ি’। পুজোর প্রধান পৃষ্ঠপোষক প্রণব বিশ্বাস বলেন, এই চৌধুরী বাড়ির আসল অস্তিত্ব ওপার বাংলায়। কিন্তু বর্তমানে তা ভগ্নপ্রায়।ওপার বাংলার নকিপুর গ্রামের এক প্রখ্যাত জমিদারের গোরো অট্টালিকা বাড়ির আদলে সজ্জিত হয়েছে এবারের বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের দুর্গাপুজোর মণ্ডপ।উদ্বোধনের পরেই মানুষের ঢল নেমেছে মণ্ডপ দেখার জন্য।

বেলঘরিয়ার পঞ্চাননতলার ইয়ুথ এ্যাসোসিয়েশনের শারোদৎসবে একটি বিশেষ বৈশিষ্ট্য হল, এই ক্লাবের দুর্গাপুজোর জন্য কারও থেকে কোনও চাঁদা নেওয়া হয় না। চাঁদাবিহীন দুর্গাপুজো হয় এই ক্লাবে। তাছাড়া সারা বছর এলাকার নানা ধরণের সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে এই ক্লাব। এলাকার মানুষরাও এগিয়ে আসেন ক্লাবের পুজোকে সাফল্যমণ্ডিত করার জন্য। পঞ্চমীতেই এই পুজোতে মানুষের ঢল। বিশ্ব বাংলা সংবাদ শারদ সম্মান পেয়ে যারপরনাই খুশি তারা। সারা বছর নানা সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে তারা যুক্ত থাকেন।









Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...