Friday, June 19, 2026

ধর্মতলায় জুনিয়র চিকিৎসদের অনশনের ধর্নামঞ্চে রাজ্যপাল -অপর্ণা সেন

Date:

Share post:

ধর্মতলায় জুনিয়র চিকিৎসকদের অনশনের চতুর্থ দিনে তাঁদের ধর্নামঞ্চে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (West Bengal Governor CV Anand Bose)। অনশনকারীদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। পাশাপাশি বুধবার সন্ধ্যায় অনশনমঞ্চে যান অপর্ণা সেন এব চৈতি ঘোষাল। অনশনকারীদের সঙ্গে তাঁরা কথা বলেন। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের পাশে দাঁড়িয়ে অপর্ণা বলেন, ‘‘আমি বাড়িতে বসে থাকতে পারলাম না। তাই চলে এসেছি। আপনারাও আসুন অনশন মঞ্চে।

অভয়া কাণ্ডে বিচার-সহ ১০ দফা দাবিতে ধর্মতলায় আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। পুজোর মরশুমেও চলছে বিক্ষোভ। জটিল পরিস্থিতির সমাধান সূত্র খুঁজতে জুনিয়র ডাক্তারদের ইমেল করে বুধবার বৈঠকে ডেকেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। সল্টলেকের স্বাস্থ্য ভবনে সন্ধেই রাজ্যের টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকের শুরু হয়েছে। নেতৃত্ব দিচ্ছেন মুখ্যসচিব। বৈঠকে যোগ দিয়েছেন জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল। যদিও আন্দোলনকারীরা জানিয়েছেন, তাদের ১০ দাবি পূর্ণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

আরও পড়ুন- কুণালের কাছে আর জি করের সাসপেন্ডেড ইনটার্নরা, তদন্ত কমিটির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

 

Related articles

২১ জুলাইয়ের সভা নিয়ে মমতা-অভিষেককে অবমাননা নোটিশ হাইকোর্টের, প্রতিক্রিয়া কুণালের

একুশে জুলাই শহিদ স্মরণে রাস্তা বন্ধ করে সভা নয়। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং দলের সর্বভারতীয়...

গ্রেফতার তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রামেন্দু

দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হল তারকেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ রায়কে (Ramendu Singha Roy)। সরকারি...

প্রচণ্ড বৃষ্টিতে ভেসে গেল দুধিয়ার অস্থায়ী সেতু

একটানা ভারী বৃষ্টির জেরে ফের বিপর্যস্ত হল পাহাড়-সমতলের যোগাযোগ ব্যবস্থা। শুক্রবার সকালে বালাসন নদীর জলস্তর হঠাৎ বেড়ে যাওয়ায়...

যোগ দিবসের কর্মসূচিতে সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক নয়, সাফ জানালো হাই কোর্ট

২১ জুন যোগ দিবসের কর্মসূচিতে রাজ্যের সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক নয়। শুক্রবার জানাল কলকাতা হাইকোর্ট (Calcutta High court)।...