Monday, June 8, 2026

এফআইআরে নাম না থাকা সাংবাদিক গ্রেফতার! গুজরাটে খবর করার শাস্তি?

Date:

Share post:

জিএসটি দুর্নীতিতে গ্রেফতার দ্য হিন্দু (The Hindu) পত্রিকার সহকারী সম্পাদক পদমর্যাদার সাংবাদিক মহেশ লাঙ্গা। আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ (Ahmedabad crime branch) কোটি কোটি টাকার জিএসটি দুর্নীতির একটি মামলায় গ্রেফতার করে সাংবাদিককে। যদিও এই মামলায় এফআইআরে আদৌ নাম ছিল না মহেশের। তবে একাংশের সাংবাদিকদের দাবি সম্প্রতি গুজরাটের (Gujarat) হিরের ব্যবসা সংক্রান্ত খবর করার আক্রোশে গ্রেফতার হয়েছেন মহেশ।

আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ আহমেদাবাদ, জুনাগড়, সুরাট সহ কয়েকটি শহরের ১৪টি জায়গায় জিএসটি (GST) সংক্রান্ত দুর্নীতির অভিযোগে তল্লাশি চালায়। মহেশের বাসস্থান থেকে নগদ ২০ লক্ষ টাকা উদ্ধার করা হয়। সেই সঙ্গে গয়না ও জমির কাগজপত্রও বাজেয়াপ্ত করে তদন্তকারীরা।

অভিযোগ গুজরাটের ১৩টি ফার্ম জিএসটি ফাঁকি(GST fraud)  দেওয়ার কাজ করছিল। তার মধ্যে একটি ফার্ম মহেশ লাঙ্গার ভাই মনোজ লাঙ্গারও ছিল। তবে মনোজকে গ্রেফতার করা হয়নি। গ্রেফতার করা হল মহেশকে। যে জমির কাগজ পাওয়া গিয়েছে তা মহেশের স্ত্রীর নামে ছিল। কিন্তু তাঁকেও গ্রেফতার করা হয়নি। এই মামলায় অভিযুক্তদের মধ্যে বিজেপির বিধায়ক ভগবান বরদের পুত্র অজয়ের নামও রয়েছে। তাঁরা কেউই গ্রেফতার হননি।

গ্রেফতারির পরে দ্য হিন্দু (The Hindu) পত্রিকা যদিও জানিয়েছে তাঁদের পত্রিকার কোনও খবর সংক্রান্ত ব্যাপারে গ্রেফতার হননি মহেশ। তা সত্ত্বেও একাংশের সাংবাদিকদের দাবি, মহেশ সম্প্রতি হিরে নিয়ে যে খবর করেছিলেন তার জন্য তাঁকে গ্রেফতার করা হয়। রাশিয়া থেকে হিরে আমদানিতে বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) নিষেধাজ্ঞা জারি করায় সমস্যায় গুজরাটের ব্যবসায়ীরা, এই খবর করে বিজেপি সরকারের কোপের মুখে পড়তে পারেন মহেশ লাঙ্গা।

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...