Saturday, April 4, 2026

আর জি কর কাণ্ডের দুমাস, নির্যাতিতার স্মরণে রক্তদান শিবির জুনিয়র ডাক্তারদের

Date:

Share post:

আর জি করের জুনিয়র চিকিৎসকের দেহ উদ্ধারের দুমাস পূরণ হচ্ছে বুধবার। তদন্তভার হাতে নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে যে অপরাধীকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ, তাকেই মূল অপরাধী হিসাবে চার্জশিটে (chargesheet) দাবি করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। তবে অপরাধীর শাস্তি না হওয়া পর্যন্ত বিচার পাবেন না নির্যাতিতা। নারকীয় ঘটনার দুমাস স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করলেন জুনিয়র চিকিৎসকরা।

বুধবার ষষ্ঠীতে আর জি কর হাসপাতালে (R G Kar Hospital) রক্তদান শিবিরের আয়োজন করেছেন জুনিয়র চিকিৎসকরা। উৎসবের শুরুতে পঞ্চমীতে মিছিলের আয়োজন করে বারবার প্রশাসনিক বাধার মুখে পড়েছেন জুনিয়র চিকিৎসকরা। ষষ্ঠীতে তাই অন্য পথে প্রচারের আলোয় আন্দোলনকারী চিকিৎসকরা।

পুজোর মরশুমে অনশন মঞ্চের (hunger strike) বাইরে প্রচারের কর্মসূচি চিকিৎসকদের। রাজ্য সরকারের কাছে যে দাবি জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তা নিয়ে বারবার মেডিক্যাল কলেজগুলির অধ্যক্ষদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের প্রক্রিয়া শুরু করেছে। সেই দাবিই এবার পুজো মণ্ডপে লিফলেটের (leaflet) মাধ্যমে প্রচার চালাবেন জুনিয়র চিকিৎসকরা।

১০ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলির ৯০ শতাংশ নিরাপত্তার কাজ সম্পূর্ণ হবে। ১৫ তারিখ থেকে রেফেরাল সিস্টেমের (referral system) পাইলট প্রজেক্টও শুরু হবে। এর পরেও অনশনের পথ থেকে সরছেন না জুনিয়র চিকিৎসকরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...